Tuesday, June 9, 2026

মাত্র চার আঙুল জমি নিয়ে বিবাদ, দাদাকে পিটিয়ে মারল ভাই!

Date:

Share post:

জমি নিয়ে বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন হতে হল দাদাকে।শুনলে চমকে উঠবেন। মাত্র চার আঙুল জমি নিয়ে বিবাদে এই খুন।বিষয়টি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ চলছিল বেশ কিছুদিন ধরে। মাত্র চার আঙুল জমি ভাগে বেশি চলে যাওয়ায়, জ্যাঠতুতো দাদার বিরুদ্ধে অভিযোগ করছিল ভাই।বিবাদ চরমে ওঠায় দাদাকে পিটিয়ে মারল খুড়ততো ভাই। উত্তর ২৪ পরগনার মাটিয়া থানার কচুয়া গ্রাম পঞ্চায়েতের কুরুলিয়া গ্রামের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।মৃত ব্যক্তির নাম হারাধন মণ্ডল(৩০)। তদন্তে শুরু করে পুলিশ। মূল অভিযুক্ত পার্থ মণ্ডল ও তার স্ত্রীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই ভাইয়ের বাড়ি একদম পাশাপাশি। ভাগাভাগি হওয়ার পর, ওই দুই বাড়ি তৈরি হয়েছিল।কিন্তু অভিযোগ, হারাধন মণ্ডল চার আঙুল জমি বেশি নিয়েছেন। বিষয়টি নিয়ে প্রায় বছর খানেক ধরে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। বিভিন্ন সময় ঝগড়ায় জড়িয়েছেন দুই পরিবারের সদস্যরা। অনেক সময় প্রতিবেশীরা সেই বিবাদ থামিয়েছেন।এই পরিস্থিতিতে শুক্রবার ফের দুই পরিবারের মধ্যে ঝগড়া বাধে।

রাতে হারাধন মণ্ডল ও পার্থ মণ্ডলের পরিবারের মধ্যে আলোচনা শুরু হয়। কিছু সময়ের মধ্যেই দুই ভাই ফের বিবাদে জড়িয়ে পড়েন। সেই সময় হারাধনকে বাঁশ দিয়ে বেধড়ক পেটাতে শুরু করেন খুড়তুতো ভাই পার্থ। তাকে বাঁচাতে গিয়ে এগিয়ে আসেন হারাধনের বাবা ও স্ত্রী।তারাও জখম হন। রক্তাক্ত হারাধনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়েছে, গুরুতর জখম অবস্থায় মৃতের বাবা ও স্ত্রী বারাসত জেলা হাসপাতালে ভর্তি। তদন্তে নেমে পুলিশ রাতেই পার্থ মণ্ডল ও তার স্ত্রীকে গ্রেফতার করে। শনিবার তাদের দুজনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। ঘটনায় এলাকায় থমথমে পরিবেশ।

Related articles

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...