Friday, June 19, 2026

কাজ দেওয়ার অছিলায় যুবতীকে চলন্ত গাড়িতে গণধর্ষণ, ডেবরায় ধৃত ৩

Date:

Share post:

কাজ দেওয়ার অছিলায় এক যুবতীকে হুগলি থেকে নিয়ে আসা হয় পশ্চিম মেদিনীপুরের ডেবরায়। তারপর চলন্ত গাড়িতেই গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তিন যুবক ওই যুবতীকে লাগাতার ধর্ষণ করে বলে অভিযোগ।রীতিমতো পরিকল্পনা করেই এই গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ওই তিন যুবকের বিরুদ্ধে। শুক্রবার রাতে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই যুবতীর অভিযোগের ভিত্তিতে আজ, শনিবার ভোররাতে ডেবরা থানারই একটি এলাকা থেকে পুলিশ ওই তিন যুবককে গ্রেফতার করেছে।এদিন অভিযুক্তদের পাঠানো হয় মেদিনীপুর আদালতে।

ওই যুবতীর বয়ান অনুযায়ী, যুবতীকে হুগলি থেকে ডেকে নিয়ে এসে গাড়ির ভিতরেই গণধর্ষণ করা হয়। শুক্রবার দুপুরে ফোন করা হয় ওই যুবতীকে। আর ডেবরায় অফিস আছে বলে তাকে ডেকে পাঠায় ওই তিন যুবক। ওদের কথায় বিশ্বাস করে নির্দিষ্ট জায়গায় পৌঁছে যান যুবতী। তখন তাকে গাড়িতে করে একটি নির্জন জায়গায় নিয়ে আসা হয়। তারপর তিনজন যুবক গণধর্ষণ করে।কুকর্ম করে নির্যাতিতা যুবতীকে ফেলে পালিযে যায় অভিযুক্তরা। তার পর অনেক কষ্টে যন্ত্রণা নিয়েই ডেবরা থানায় পৌঁছে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে।

এছাড়া অভিযুক্ত তিন যুবকের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে। ওই ঘটনার খবর পেয়েই তদন্তে নামে ডেবরা থানার পুলিশ। তদন্তের ভিত্তিতে তৎক্ষণাৎ ডেবরা থেকেই অভিযুক্ত তিন যুবককে গ্রেফতার করা হয়।

 

 

Related articles

ভোটে হেরে অসুস্থতার সাফাই! কঠিন সময়ে তৃণমূল ত্যাগ মমতার প্রিয় পাত্র বালুরও

তৃণমূল কংগ্রেসের সমস্ত পদ থেকে ইস্তফা প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের(Jyotipriya Mallick)। শারীরিক অসুস্থার কারণ দেখিয়ে দল ছাড়লেন জ্যোতিপ্রিয়।...

কলকাতা বিমানবন্দরে প্রবল বজ্রপাত, আহত ২ গ্রাউন্ড স্টাফ

শুক্রবার সকাল থেকেই প্রবল বৃষ্টি দক্ষিণ বঙ্গ জুড়ে। কলকাতা সহ ১০ জেলায় শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত।...

যোগ দিবসে ভোর থেকেই চলবে মেট্রো, জানুন বিশেষ পরিষেবার সময়সূচি

আগামী রবিবার রাজ্যের সর্বত্র মহাসমারহে  আন্তর্জাতিক যোগ দিবস (Yoga Day) পালিত হবে। কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি...

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...