Sunday, June 14, 2026

গয়াবাড়িতে পাহাড় থেকে ছিটকে খাদে পড়ল গাড়ি! মৃত ২, আহত একাধিক

Date:

Share post:

উত্তরবঙ্গে ঘুরতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার (Accident in North Bengal) মুখে পর্যটক বোঝাই গাড়ি। সুখিয়া থেকে শিলিগুড়ি আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে তলিয়ে গেল টাটা সুমো। মিরিকের (Mirik) গয়াবাড়ির কাছে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত একাধিক। তাঁদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা বলছেন সুখিয়ার দিক থেকে পর্যটক বোঝাই টাটা সুমো আসার সময় গয়াবাড়ি এলাকার কাছে ব্রেক ফেল করে। টাল সামলাতে না পেরে পাহাড় থেকে ছিটকে নীচের খাদে উল্টে যায় গাড়ি। চারচাকায় থাকা যাত্রীরা সকলেই পর্যটক, তাঁরা উত্তরবঙ্গে বেড়াতে গিয়েছিলেন বলে জানা যাচ্ছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, উদ্ধারকাজে হাত লাগান প্রত্যক্ষদর্শীরাও। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

 

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...