Tuesday, April 7, 2026

যশোর রোডে দুর্ঘটনা, স্কুটি-ডাম্পারের সংঘর্ষে মৃত যুবক

Date:

Share post:

কাজ সেরে বাড়ি ফেরার পথে যশোর রোডে পথ দুর্ঘটনায় (Accident in Jessore Road)মৃত্যু হল সোমেন পাল নামে এক যুবকের।শুক্রবার রাতে স্কুটিতে চেপে বাড়ি ফিরছিলেন, সঙ্গে ছিলেন স্ত্রী ও শিশু। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন পাশ দিয়ে একটি ডাম্পার ধাক্কা মারলে দুচাকার নিয়ন্ত্রণ হারিয়ে তিনজনই রাস্তায় পড়ে যান। মধ্যমগ্রাম (Madhyamgram) জুডিও মলের সামনের এই দুর্ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয়দের কথায়, ডাম্পারের চাকায় ওই ব্যক্তির দেহ আটকে যাওয়ার পর ঘাতক গাড়িটি প্রায় ৩০০ ৪০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা বাধা দিতে চাইলেও চালক কর্ণপাত করেননি বলে অভিযোগ। মহিলা ও শিশুটি রাস্তার বাঁদিকে পড়লেও ডানদিকে পড়েছিলেন স্কুটি চালক। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছে। সোমেনের স্ত্রী এবং শিশুকে গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক ডাম্পারটি আটক করেছে মধ্যমগ্রাম খানার পুলিশ (Madhyamgram Police Station)।

Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...