Tuesday, March 17, 2026

ইডেনে ব্যাট হাতে বিরাট দাপট কোহলির, প্রথম ম্যাচে হারের মুখ দেখল কেকেআর

Date:

Share post:

হার দিয়ে আইপিএল-এর অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের কাছে ৭ উইকেটে হারল অজিঙ্কে রাহানের দল। আরসিবির হয়ে ম্যাচে ব্যাট হাতে দাপট বিরাট কোহলির। ৫৯ রানে অপরাজিত তিনি। ব্যর্থ গেল নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানের ৫৬ রান। আরসিবির হয়ে তিন উইকেট ক্রুনাল পান্ডিয়ার।

ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন বেঙ্গালোর অধিনায়ক রজত পতিদার। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৪ রান করে কেকেআর। নাইটদের হয়ে ব্যাট হাতে দাপট দেখান অধিনায়ক অজিঙ্কে রাহানে। ৫৬ রান করেন তিনি। ৪৪ রান করেন সুনীল নারিন। ৩০ রান করেন রঘুবংশি। ৪ রান করেন কুইন্টন ডি কক। ৬ রান করেন ভেঙ্কটেশ আইয়র। ১২ রান করেন রিঙ্কু সিং । আরসিবির হয়ে তিন উইকেট নেন ক্রনাল পান্ডিয়া। ২ উইকেট নেন হ্যাজেলউড। একটি করে উইকেট নেন যশ দয়াল, রাশিক সালাম এবং শুযস শর্মা।

জবাবে ব্যাট করতে নেমে সহযে জয় তুলে নেয় আরসিবি। সৌজন্যে বিরাট কোহলি। বিরাট ঝড়ে জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু করল আরসিবি। ৫৯ রানে অপরাজিত বিরাট। ৫৬ রান করেন ফিলিপ সল্ট। ৩৪ রান করেন অধিনায়ক রজত পতিদার। কেকেআরের হয়ে একটি করে উইকেট নেন বৈভব অ্যারোরা, বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন।

আরও পড়ুন-  জমজমাট ইডেন! আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠানে গান গাইলেন শ্রেয়া, সঞ্চালনায় কিং খান

spot_img

Related articles

ভারতীয় দলের কোচ হবেন ধোনি? আগাম শুভেচ্ছা গম্ভীরের

মহেন্দ্র সিং ধোনির(MS Dhoni) সঙ্গে গৌতম গম্ভীরের(Gautam Gambhir) সম্পর্কের শীতলতার অবসান কি হচ্ছে? টি২০ বিশ্বকাপ জয়ের পরই একে...

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...