Thursday, March 12, 2026

শনির সন্ধ্যায় দুবাই হয়ে লন্ডন রওনা মুখ্যমন্ত্রীর: সূত্র

Date:

Share post:

স্বাভাবিক হয়েছে হিথরো বিমানবন্দরে (Heathrow air service) পরিষেবা। এয়ারলাইন্সের তরফে অনুমোদন পাওয়ার পরই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লন্ডন যাত্রার নতুন বিমানসূচি নির্ধারিত হয়েছে। অসমর্থিত সূত্রের খবর জানা যাচ্ছে শনিবার রাত আটটা কুড়ি মিনিটের এমিরেটস ফ্লাইটে দুবাইয়ের (CCU- DXB)উদ্দেশে রওনা দেবেন রাজ্যের প্রশাসনিক প্রধান।প্রাথমিকভাবে জানা গিয়েছিল হিথরো বিমানবন্দরের পরিবর্তে গ্যাটউইক বিমানবন্দরে (Gatwick Airport) অবতরণ করতে পারে মুখ্যমন্ত্রীর বিমান। তবে শনিবার সকালের খবর অনুযায়ী, রবিবার সকালে (লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী) হিথরোতেই নামবে মমতার উড়ান।

আগামী সোমবার থেকে ব্রিটেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঠাসা কর্মসূচি রয়েছে। সেইমতো ঠিক ছিল শনিবার সকালে ফ্লাইট ধরবেন মুখ্যমন্ত্রী। কিন্তু শুক্রবার পশ্চিম লন্ডনের বিদ্যুৎ কেন্দ্রে অগ্নিসংযোগের জেরে সারা দিনের জন্য বিমান ওঠানামা বন্ধ থাকে হিথরোয়। বাতিল করা হয় অন্তত ১,৩৫১টি বিমান। এরপর রাতের দিকে খবর আসে ১৮ ঘণ্টা পর হিথরো বিমানবন্দরে (Heathrow air service) পরিষেবা স্বাভাবিক হয়েছে। শুক্রবার সন্ধের পর সেখানে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমান অবতরণও করে। এরপর শুক্রবার সন্ধ্যায় জানা যায় আপৎকালীন ব‍্যবস্থা হিসেবে এমিরেটসের ফ্লাইটে গ‍্যাটউইক বিমানবন্দরে (London Gatwick Airport) নামবেন মুখ্যমন্ত্রী। আজ সকালে জানা গেছে এখনও পর্যন্ত যা সূচি নির্ধারিত হয়েছে তাতে ২২ মার্চ রাত আটটার পরে কলকাতা থেকে রওনা দেবেন মমতা।আগামী ২৪ মার্চ ( সোমবার) ভারতীয় হাই কমিশনে অনুষ্ঠানে যোগ দেবেন বাংলার মুখ্যমন্ত্রী। মঙ্গলবার শিল্প সম্মেলন, বুধবার সরকারি স্তরে বাণিজ্য বৈঠক, বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ভাষণের পর আগামী শুক্রবার তিনি কলকাতায় ফিরবেন বলে নবান্ন সূত্রে খবর মিলেছে।

 

spot_img

Related articles

চাপ বাড়ছে আমেরিকার, সংঘর্ষ থামাতে তিন দফা শর্ত ইরানের!

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ গিয়ে পড়েছে গোটা বিশ্বে। আমেরিকা সর্বশক্তি দিয়ে চেষ্টা করেও হরমুজ (Strait of Hormuz) দখল...

বিকাশ ভবন অভিযান ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের

রাজ্য সরকারের উদ্যোগে যখন বাংলায় শিক্ষক নিয়োগ হচ্ছে। তখন একাংশের উস্কানিতে উত্তেজনা ছড়াচ্ছে। বৃহস্পতিবার (Thursday) বিকাশ ভবনের (Bikash...

নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ড: প্রাণ বাঁচাতে জানলা দিয়ে ঝাঁপ শ্রমিকদের, আশঙ্কাজনক ২৬!

নয়ডার (Noida) একটি ইলেকট্রিক মিটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। অন্তত ২৬ জন কর্মী গুরুতর জখম হয়ে বর্তমানে হাসপাতালে...

বিমানদা, সামনে আসুন না: বামফ্রন্ট চেয়ারম্যানকে সামনের সারিতে এনে ফের সৌজন্যের নজির গড়লেন মমতা

রাজনৈতিক সৌজন্য থেকে কখনও সরে আসেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার, লোকভবনে বাংলার নবনিযুক্ত রাজ্যপাল রবীন্দ্র...