Saturday, June 27, 2026

মীরাট-কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য, এবার ভাইরাল মুসকান-সাহিলের হোলি পার্টির ভিডিয়ো!

Date:

Share post:

হাড়হিম করা হত্যাকাণ্ডের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এবার ভাইরাল মুসকান ও সাহিলের পাবের নাচের ভিডিয়ো ৷যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ।ভিডিওতে দেখা যাচ্ছে, গত ১৪ মার্চ হোলিতে তারা পাবে উন্মত্ত অবস্থায় নাচানাচি করছে। শনিবার সকালে একটি ভিডিয়ো নেটমাধ্যমে ভাইরাল হয় ৷ ওই ভিডিয়োয় দেখা যাচ্ছে, লাল-হলুদ আবিরে একেবারে রংচংয়ে হয়ে একপ্রকার পাগল হয়ে উন্মত্ত অবস্থায় নাচ করছে মুসকান রাস্তোগি ও তার প্রেমিক সাহিল শুক্লা ৷

তবে, এবার হোলির ভাইরাল হওয়া ভিডিয়োর নাচ ২৫ সেকেন্ডই দেখা গিয়েছে ৷ তাতে প্রথমে মুসকানের মুখ দেখা যায় পরে, সাহিলকে ডিজে-র তালে আনন্দে নাচতে দেখা যায়। নেটিজেনদের একাংশের মতে, স্বামীকে পৃথিবী থেকে সরিয়ে দিয়ে এমন উল্লাসে কেউ মাততে পারে তা ভাবাই যায়না।

উল্লেখ্য, মার্চেন্ট নেভি অফিসার সৌরভের ১৪ দিন ধরে নিখোঁজ থাকা এই হাড়হিম করা মীরাট কাণ্ডের সূত্রপাত ৷ পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত স্ত্রী মুসকান রাস্তোগি ও তার প্রেমিক সাহিল শুক্লা জানিয়েছে, প্রথমে সৌরভের খাবারে ঘুমের ওষুধ খাইয়ে বেহুঁশ করে তারা। তারপর ধারালো অস্ত্র দিয়ে সৌরভকে খুন করে দেহ ১৫ টুকরো করে বড় ড্রামে ভরে দেয় মুসকান ও সাহিল৷নৃশংস ঘটনা যাতে কারও নজরে না-আসে, তাই সিমেন্ট দিয়ে ড্রামের মুখ ভর্তি করে দেয় তারা৷ এরপর মুসকান তাদের পাঁচ বছরের মেয়ে পিহুকে মায়ের কাছে রেখে সাহিলের সঙ্গে মানালিতে ঘুরতে চলে যায়৷ যাওয়ার সময় বলে যায় সৌরভের সঙ্গে একান্তে সময় কাটাতে যাচ্ছে৷

এরপরই মানালিতে গিয়ে বিয়েও সেরে ফেলে ধৃত সাহিল ও মুসকান৷ পরিবার এবং পুলিশকে চোখে ধুলো দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো এবং ছবি আপলোড করতে থাকে সৌরভের ফোন থেকে।  হোটেল কর্মীদের দাবি, বেশ কয়েকদিন মানালিতে থাকলেও তারা ঘর থেকে বেরতেনই না। বেরলেও সামান্য সময়ের জন্য। এবং খাবারও তারা ঘরে আনিয়েই খেতেন। সাধারণত এখানে এলে পর্যটকরা প্রচুর ‘সাইট সিয়িং’ করেন। কিন্তু মুসকান-সাহিল এসবের ধার কাছেও যাননি। এমনকী ঘর পরিষ্কার করার জন্য একবারই হোটেলের কর্মীদের ডেকেছিলেন।

১৮ মার্চ, সৌরভের ছোট ভাই রাহুল যখন দাদাকে খুঁজতে খুঁজতে বাড়িতে পৌঁছয়, তখন সন্দেহ করেন যে দাদাকে খুন করা হয়েছে। এরপর তিনি পুলিশকে খবর দেন।

 

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...