Saturday, June 27, 2026

বিশ্বভারতীর হেরিটেজ প্রাঙ্গনে জারি নিষেধাজ্ঞা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত বদলালেন নতুন উপাচার্য

Date:

Share post:

বিশ্বভারতীর হেরিটেজ প্রাঙ্গন (heritage complex) জনসাধারণের জন্য খুলে দেওয়ার ঘোষণা করে উপাচার্য হিসেবে নিযুক্ত হওয়ার পরই নজর কাড়ার চেষ্টা করেছিলেন বিশ্বভারতীর (Visva-Bharati) বর্তমান উপাচার্য প্রবীর কুমার ঘোষ (Prabir Ghosh)। তবে ২৪ ঘণ্টার মধ্যেই সেই সিদ্ধান্ত বদলে ফেললেন তিনি। বিজ্ঞপ্তি জারি করে ফের বন্ধ করা হল হেরিটেজ এলাকায় সর্বসাধারণের প্রবেশ।

বিশ্বভারতীর উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পরে উপাচার্য প্রবীর কুমার ঘোষ সাংবাদিকদের সামনে জানিয়েছিলেন, বিশ্বভারতী (Visva-Bharati) প্রাঙ্গন এখন থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। শনিবার সেই সিদ্ধান্ত বদলে বিশ্বভারতীর পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হল, আগের নিয়ম অনুযায়ী শুধুমাত্র রবীন্দ্র ভবন (Rabindra Bhavan) প্রাঙ্গনে সর্বসাধারণের অবাধ যাতায়াতের অধিকার থাকবে।

তবে এবার অতিরিক্ত সংযোজন হিসাবে বিশ্বভারতী হেরিটেজ এলাকায় (heritage complex) ভ্রমনের সুযোগ থাকছে। তার জন্য বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিকের কাছে দুই সপ্তাহ আগে অনুমতি গ্রহণ করতে হবে।

২০২০ সালের আগে পর্যন্ত বিশ্বভারতীর (Visva-Bharati) পাঠভবন (Patha Bhavan) স্কুল ও অন্যান্য হেরিটেজ প্রাঙ্গণ দুপুর ২ টার পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হত। করোনা পরিস্থিতির পর থেকে সম্পূর্ণভাবে হেরিটেজ এলাকা সংরক্ষিত করে সর্বসাধারণের প্রবেশের অধিকার বন্ধ করে দেওয়া হয়। আপাতত উপাচার্য প্রবীর কুমার ঘোষ (Prabir Ghosh) পুরনো সিদ্ধান্তই বহাল রাখলেন। যার ফলে বুধ ও বৃহস্পতিবার ছাড়া রবীন্দ্র ভবনে সর্বসাধারণের অবাধ প্রবেশ থাকবে। বাকি অংশ সবার জন্য বন্ধ থাকবে।

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...