Saturday, April 4, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) হার দিয়ে আইপিএল-এর অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের কাছে ৭ উইকেটে হারল অজিঙ্কে রাহানের দল। আরসিবির হয়ে ম্যাচে ব্যাট হাতে দাপট বিরাট কোহলির। ৫৯ রানে অপরাজিত তিনি। ব্যর্থ গেল নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানের ৫৬ রান। আরসিবির হয়ে তিন উইকেট ক্রুনাল পান্ডিয়ার।

২) ক্রীড়া ক্ষেত্রে ফের শোকের ছাঁয়া। প্রয়াত বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর। নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফোরম্যান। ১৯৭৪ সালে ‘রাম্বল ইন দ‍্য জাঙ্গল’-এ মহম্মদ আলির সঙ্গে লড়েছিলেন তিনি। ফোরম্যানের মৃত্যুর খবর পরিবারের তরফ থেকে জানান হয়েছে।

৩) ইডেনে আইপিএল-এ জমকালো উদ্বোধন। মঞ্চ মাতালেন শাহরুখ খান, শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি, করণ অউজলা। রিঙ্কু ও কোহলির সঙ্গে নাচেন শাহরুখ। মাঠে ছিলেন বোর্ড সভাপতি রজার বিনি। আইসিসি চেয়ারম্যান জয় শাহ।

৪) এ বছর ভারতের মাটিতে শুধু এশিয়া কাপই নয়, হবে মহিলাদের বিশ্বকাপ। সেই প্রতিযোগিতার সম্ভাব্য সময় জানা গেল ভারতীয় বোর্ডের তরফে। আগামী সেপ্টেম্বরে শুরু হতে পারে প্রতিযোগিতা। সব ঠিকঠাক থাকলে বিশাখাপত্তনমে উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রথম ম্যাচ হবে। প্রতিযোগিতার আয়োজক আইসিসি কিছু দিনের মধ্যেই জানিয়ে দেবে সূচি।

৫) রবিবার আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচের আগে নিজেদের ব্যাটিং অর্ডার ভাঙলেন না মুম্বইয়ের অধিনায়ক সূর্যকুমার। তবে জানিয়ে দিলেন, ব্যাটিং অর্ডারে নীচে নামতে চাইছেন না তিনি।

আরও পড়ুন- ইডেনে ব্যাট হাতে বিরাট দাপট কোহলির, প্রথম ম্যাচে হারের মুখ দেখল কেকেআর

 

 

 

 

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...