Wednesday, June 24, 2026

বৃষ্টির হলুদ সতর্কতা! বসন্তে বঙ্গে শীতের আমেজ

Date:

Share post:

আবহাওয়ার খামখেয়ালিপনায় মার্চের শেষে রেকর্ড পারদ পতন। ফলে ভরা বসন্তে শীতের আমেজ। তবে বৃষ্টির পূর্বাভাসে একাধিক জেলায় হলুদ সতর্কতা (yellow alert) জারি করল আবহাওয়া দফতর। রবিবার গোটা রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ (thunder storm) বৃষ্টির কারণে একাধিক জেলায় থাকছে হলুদ সতর্কতা।

উত্তরের জেলাগুলিতে বিকালের পরে বৃষ্টির পূর্বাভাস (rain forecast) আবহাওয়া দফতরের। আলিপুরদুয়ার, কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে।

দক্ষিণের জেলাগুলির মধ্যে বীরভূমে (Birbhum) বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। এছাড়াও নদিয়া, দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুরে জারি রয়েছে হলুদ সতর্কতা (yellow alert)। বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কলকাতাসহ পাশ্ববর্তী জেলাগুলিতে সারাদিন মেঘলা আকাশ থাকবে রবিবার। কলকাতার পারদ এদিন ৭ ডিগ্রি পতন হবে। শনিবার ৯.২ ডিগ্রি নামে তাপমাত্রা, যা এই সময়ের রেকর্ড (record)। রবিবার সর্বোচ্চ তামপাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। সোমবারও থাকছে বৃষ্টির পূর্বাভাস। বুধবার থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

Related articles

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...