Monday, April 6, 2026

হকি ডার্বিতেও দাপট সবুজ-মেরুনের, কলকাতা লিগ ফাইনালে ইস্টবেঙ্গলকে হারাল ৩-১ গোলে

Date:

Share post:

হকি ডার্বিতেও দাপট মোহনবাগানের । এদিন কলকাতা হকি লিগ ফাইনালে ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারাল সবুজ-মেরুন। অপরাজিত থেকে ট্রফি জিতল মোহনবাগান। এদিন ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং হকি বেঙ্গলের সভাপতি সুজিত বসু। খেলার আগে সৌরভ-সহ বাকিরা খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি সারেন। ফাইনাল হয় ডুমুরজলা স্পোর্টস কমপ্লেক্সে । এদিনের ম্যাচ ঘিরে সমর্থকদের মধ্যে দেখা যায় ব্যাপক উন্মাদনা।

ম্যাচের পাঁচ মিনিটের মধ্যেই প্রথম পেনাল্টি কর্নার থেকে মোহনবাগান এক গোলে এগিয়ে যায়। দ্বিতীয় কোয়ার্টারের ১১ মিনিটে কাউন্টার অ্যাটাকে ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান । বাগানের হয়ে গোলদুটি করেন অর্জুন শর্মা এবং কার্তিক এস। তৃতীয় কোয়ার্টারের শুরু থেকে ইস্টবেঙ্গল গোল শোধের জন্য মরিয়া হয়ে ওঠে। ৪ মিনিটের মধ্যেই পেনাল্টি কর্নার পায় লাল-হলুদ বাহিনী। ইস্টবেঙ্গলের পক্ষে গোল করতে ভুল করেননি জাহির। তৃতীয় কোয়ার্টার শেষে ফলাফল থাকে ২-১। শুরু হয় চতুর্থ‌ কোয়ার্টার। চতুর্থ কোয়ার্টারের ৫ মিনিটের মধ্যে ৩-১ গোলে এগিয়ে জয় সবুজ-মেরুন। বাগানের হয়ে গোল রাহিল মুশির।

এই জয়ের ফলে চ্যাম্পিয়ন দল মোহনবাগান পায় ৩ লক্ষ টাকা। রানার্স দল পায় ২ লক্ষ টাকা। মোহনবাগানের আভারণ সুদেব হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। ইস্টবেঙ্গলের অটল দেব সিং হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়।

আরও পড়ুন- রাজস্থানের বিরুদ্ধে দাপুটে জয় হায়দরাবাদের

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...