Tuesday, June 23, 2026

বেলগাছিয়ায় ভাগাড়ে ধস নিয়ে হাওড়া জেলা শাসকের দফতরে বৈঠক

Date:

Share post:

টানা তিনদিন জল কষ্ট থাকার পর হাওড়ার বেলগাছিয়ায় (Belgachia, Howrah) ধসের জেরে বিপর্যস্ত জনজীবন স্বাভাবিক হয়েছে। কিন্তু ভবিষ্যতে যাতে এরকম পরিস্থিতি না তৈরি হয় তার জন্য হাওড়া জেলা শাসকের দফতরে রবিবার বিকেলে এক বৈঠক হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক, বিধায়ক, পুলিশকর্তা-সহ বিশিষ্টরা। এদিন ঘটনাস্থলে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভূবিজ্ঞানীরাও (Geologists from Jadavpur University)। ছিলেন হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের (Howrah Municipal Corporation) কমিশনারও। যে ডাম্পিং গ্রাউন্ডের কারণেই বিপর্যয়, তা অন্তত ৫০ বছর আগেই প্রতিস্থাপনের প্রয়োজন ছিল বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এদিন বিকেলের বৈঠকে বেলগাছিয়ার ভাগাড়ের ভবিষ্যৎ কী হতে চলেছে তা নিয়ে আলোচনা হয় বলে সূত্র মারফত জানা যাচ্ছে। ডাম্পিং গ্রাউন্ড অন্যত্র সরানো হবে কিনা তা নিয়েও চিন্তাভাবনা চলছে।

এদিনের বৈঠকে ধসের কারণ নিয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে ডাম্পিং গ্রাউন্ডের আশেপাশের এলাকা যাতে ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য কী কী পদক্ষেপ করতে হবে সেই সংক্রান্ত কথাবার্তা হয়েছে জেলাশাসক, বিধায়ক এবং ভূবিজ্ঞানীদের মধ্যে। বিশেষজ্ঞরা জানিয়েছেন কোনভাবেই এই ডাম্পিং গ্রাউন্ড এই মুহূর্তে আর ব্যবহার করা যাবে না। সেক্ষেত্রে হাওড়া পুরসভার যা যা আবর্জনা তা কোথায় ফেলা হবে তা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে আজকের বৈঠকে।

 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...