Monday, March 30, 2026

বরাদ্দ ৩০ কোটি! এবার স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে রাজ্যজুড়ে মাছের চারা বিলির উদ্যোগ রাজ্যের

Date:

Share post:

রাজ্য সরকার মাছের চারা বিলির কাজ স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে করার সিদ্ধান্ত নিয়েছে। চলতি বছরে রাজ্যের ২১টি জেলার ৬১ হাজার ৭৫০ জন মাছচাষিকে রুই, কাতলা, মৃগেল মাছের পোনা প্রদান করবে মৎস্য দফতর। এই উদ্যোগের মাধ্যমে রাজ্যের মৎস্য খাতের উন্নয়ন এবং স্বনির্ভর গোষ্ঠীগুলির সशক্তিকরণ লক্ষ্য করা হয়েছে।

হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ বিভিন্ন জেলার মানুষের জন্য এই চারা বিলির কাজ শীঘ্রই শুরু হবে। পঞ্চায়েত দফতরের অধীন আনন্দধারা প্রকল্পের আওতায় প্রায় ৫০০টি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এই চারা বিলি করা হবে।

এই প্রকল্পের জন্য প্রায় ৩০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দফতর সূত্রে জানানো হয়েছে, সংশ্লিষ্ট জেলায় জেলায় নির্দেশিকাও পাঠানো হয়েছে এবং এই উদ্যোগের কাজ শুরু হবে শীঘ্রই।

এই প্রকল্পের ফলে মাছচাষে মানুষের আয় বাড়বে এবং স্বনির্ভর গোষ্ঠীগুলির উন্নতি হবে, এমনটাই আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন – ইদ উপলক্ষ্যে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু ৩ যুবকের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...

৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে! সিসিটিভি ফুটেজ প্রকাশের চ্যালেঞ্জ জানিয়ে বিস্ফোরক অভিযোগ অভিষেকের

৬-৭ ঘণ্টায় CEO অফিসে ৩০ হাজার ফর্ম 6 অবৈধ ভাবে জমা পড়েছে। সোমবার সন্ধেয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর...

IPL: পালা বদলের পর্ব শুরু সিএসকেতে, ধোনি অনুপস্থিতিতে ভরসার নাম স্যামসন

আইপিএলের (IPL)মঞ্চে সোমবারের ম্যাচটা যেন শুধু একটা খেলা নয়, এটা পালাবদলের গল্প। একদিকে চেন্নাই সুপার কিংস(CSK), অন্যদিকে রাজস্থান...

SIR-এর কোপে মুর্শিদাবাদের নবাব পরিবারের শতাধিক সদস্যের নাম

নাম বাদ দেওয়ার পরিকল্পনা মাথায় রেখেই যে এই রাজ্যে নির্বাচন কমিশন (Election Commission) এসআইআরের (SIR) খেলা খেলেছে তা...