Tuesday, March 17, 2026

প্রথম ম্যাচে আরসিবির কাছে হেরে কী বললেন নাইট অধিনায়ক অজিঙ্কে রাহানে ?

Date:

Share post:

হার দিয়ে আইপিএল-এর অভিযান শুরু করে গতবারের চ্যাম্পিয়ন্স কলকাতা নাইট রাইডার্স। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের কাছে ৭ উইকেটে হারে নাইট রাইডার্স। দলের হারে হতাশ কেকেআর অধিনায়ক অজিঙ্কে রাহানে। ম্যাচ শেষে দলের হারের কারণ খুঁজে বের করলেন নাইট অধিনায়ক।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে রাহানে বলেন, “ ১৩ ওভার পর্যন্ত খুব ভাল ব্যাট করছিলাম। কিন্তু তারপর দু’তিনটে উইকেট পড়ে গেল। সেখানে খেলা ঘুরে গেল। পরের ব্যাটারেরা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করলেও পারেনি। যখন আমি আর ভেঙ্কটেশ ব্যাট করছিলাম, তখন ২০০-২১০ রান করার কথা ভাবছিলাম। কিন্তু পর পর কয়েকটা উইকেট পড়ায় রান তোলার গতি কমে যায়। ইডেনে ২০০ রানের বেশি না করলে জেতা যায় না। সেটাই হল।“

প্রথম ম্যাচেই হার । যদিও সেই নিয়ে ভাবতে রাজি নন নাইট অধিনায়ক। তবে দলের বেশ কয়েক জায়গায় উন্নতির প্রয়োজন বলে মনে করছেন জিঙ্কস। এই নিয়ে রাহানে বলেন, “সবে আইপিএল শুরু হল। প্রথম ম্যাচ হেরেছি। এই হার নিয়ে খুব বেশি ভাবতে চাই না। তবে হ্যাঁ, কয়েকটা জায়গায় উন্নতি করতে হবে। এই হার থেকে দ্রুত শিক্ষা নিয়ে পরের ম্যাচে নামতে চাই।“

এদিকে ম্যাচ শেষে পিচ নিয়ে মুখ খোলেন রাহানে। কেকেআর অধিনায়ক অজিঙ্কে রাহানে সাংবাদিক বৈঠকে এসে বলেন, স্পিন-সহায়ক পিচই আশা করে কেকেআর।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

spot_img

Related articles

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...