Tuesday, June 23, 2026

সুদখোরের চাপে কিডনি বিক্রি! ৬০ হাজারের ধারে সাড়ে তিন লাখ শোধ

Date:

Share post:

অসাধু চক্রের চাপে সুদে টাকা ধার করে একাধিক পরিবার সর্বনাশের মুখে পড়েছে। প্রাণও গিয়েছে অনেকের। এবার ধার (loan) করা টাকার প্রায় পাঁচ গুণ টাকা শোধ করতে গিয়ে স্ত্রীর কিডনি (kidney) বিক্রি করে দিলেন উত্তর চব্বিশ পরগণার এক যবুক। ঘটনায় পুলিশে অভিযোগ দায়েরের পরে তদন্তে অশোকনগর থানা পুলিশ (Ashoknagar police)। এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

উত্তর চব্বিশ পরগণার অশোকনগরের (Ashoknagar) এক যুবক পরিবারের আর্থিক সংকটে স্থানীয় বিকাশ ঘোষ নামে এক ব্যক্তির থেকে ৬০ হাজার টাকা ধার (loan) নিয়েছিলেন। সেই টাকার সুদ (interest) হিসাবে ১ লক্ষ ২০ হাজার টাকা শোধ করেন তিনি। তারপরেও টাকার জন্য চাপ দেয় সুদখোর বিকাশ। দাবি করে আরও ৩ লক্ষ ২০ হাজার টাকা।

কিন্তু ততদিনে সব হারিয়ে নিঃস্ব যুবক কোনওভাবেই টাকা শোধ করতে পারবেন না, বুঝতে পেরে এবার কিডনি (kidney) বিক্রির পথ দেখায় বিকাশ। শেষে যুবকের স্ত্রীর সঙ্গে হাসপাতালে যোগাযোগ করে যবুতীর একটি কিডনি বিক্রিও (kidney racket) করে দেওয়া হয়। তা থেকে ৫ লক্ষ টাকা পাওয়ার কথা ছিল। এই পরিস্থিতিতে যুবকের কিডনি বিক্রিতে আরও চাপ বাড়ায় বিকাশ। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয় সে।

অভিযোগ পেয়ে কার্যত শিউরে ওঠে অশোকনগর থানা (Ashokenagar police station)। একদিকে সুদে টাকা ধার দেওয়ার অসাধু চক্র, অন্যদিকে কিডনি বিক্রির চক্রের (kidney racket) খোঁজ শুরু হয়। তদন্তে নেমে বিকাশকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে কিডনি পাচার চক্রের খোঁজ চালানো হচ্ছে। স্ত্রীর কিডনি বিক্রি করে সর্বহারা যুবকের দাবি, আর কোনও পরিবার যাতে তার মতো সুদে টাকা ধার করে দুর্ভাগ্যের শিকার না হয়, তাই পুলিশের দ্বারস্থ হয় সে। ইতিমধ্যেই অনেক পরিবার এই সুদচক্রের শিকার বলেও জানায় সে।

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...