Sunday, February 8, 2026

কার্শিয়াং এর বামনপোখরি জঙ্গলে ফের আগুন, নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের

Date:

Share post:

ফের অগ্নিকাণ্ড পাহাড়ে। গত কয়েকদিন আগেই দার্জিলিংয়ের পুলবাজার বিজনবাড়ি ব্লকের অধীনে মেগিটারের কাছে কাইলাজয় জঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটে। যা নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়ায় পাহাড়ে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা।

কার্শিয়াং এর বামনপোখরি এলাকার ঘটনা । শুকনো পাতাতে আগুন লাগায় ভয়াবহ রূপ নেয় বামনপোখরি জঙ্গল। প্রসঙ্গত, মিরিকের বামনপোখরি এলাকার কার্শিয়াং ডিভিশনের অন্তর্গত অভয়ারণ্যে শুকনো পাতায় আগুন লেগে ভয়াবহ রূপ নেয় । ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে । আগুন যাতে দ্রুত বনাঞ্চলে ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রাখতে তৎপর মিরিক পুলিশ প্রশাসন । পাশাপাশি জঙ্গলে থাকা বন্য প্রাণীদের রক্ষা করার জন্য বনকর্মীরা নজর রাখছেন বলে জানিয়েছেন কার্শিয়াং ডিভিশনের ডিএফও দেবেশ পাণ্ডে ।

জানা গিয়েছে, চৈত্র মাসে ঝোরো হওয়ার জন্য এমন ধরনের আগুন বনাঞ্চলে ছড়িয়ে পড়ে, তবে মিরিকের বমানপোখরি এলাকায় আগুনের তীব্রতা এতটাই বেশি, যা নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে । পাশাপাশি এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন দেবেশ পাণ্ডে ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কার্শিয়াং, মিরিক মাটিগাড়া এমনকী শিলিগুড়ি থেকেও দমকলের ইঞ্জিন। কিন্তু এদিনও দুপুর থেকে দমকা হাওয়া বইতে শুরু করেছে পাহাড় জুড়ে। ফলে প্রবল হাওয়া থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে দ্রুততার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে বলে জানা গিয়েছে।

 

spot_img

Related articles

অসম মুখ্যমন্ত্রী গুলি করলেন সংখ্যালঘুদের! কোথায় গেল মোদির UAPA,প্রশ্ন বিরোধীদের

প্রকাশ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের হেনস্থা করার 'লাইসেন্স' দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। এবার অসম বিজেপির তরফ থেকে প্রকাশ্যে...

অন্ধকার থেকে স্বীকৃতির আলো: ডাঃ সুভাষ মুখোপাধ্যায়

১৯ জুন, ১৯৮১। কলকাতার দক্ষিণ অ্যাভিনিউয়ের এক বহুতলের ফ্ল্যাটে ফিরছিলেন শিক্ষিকা নমিতা মুখোপাধ্যায়। কিন্তু দরজা খুলতেই আঁতকে ওঠেন...

নীতীশের বিহারে মিড-ডে মিল খেয়ে অসুস্থ ৭০ পড়ুয়া

বিহারের(Bihar) মাধেপুরা জেলার একটি স্কুলে মি-ডে মিলের(Mid Day Meal) খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল ৭০ জনেরও বেশি পড়ুয়া।...

মেট্রোতে আত্মহত্যার চেষ্টা, ছুটির দিনে ব্যাহত পরিষেবা, সমস্যায় যাত্রীরা

রবিবার সকালে মেট্রো(Metro) বিভ্রাট। ব্রিজি  স্টেশনে এক ব্যক্তি ঝাঁপ দেওয়ায় ব্যাহত হল মেট্রো(Metro) চলাচল। মেট্রো সূত্রর খবর সকাল...