Sunday, June 21, 2026

দেশে মূল্যবৃদ্ধির দাপট! সাংসদদের বেতন – ভাতা বৃদ্ধির ঘোষণা ‘উদাসীন’ কেন্দ্রের

Date:

Share post:

মুদ্রাস্ফীতির দাপটে দিন দিন জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠছে সাধারণ মানুষের জন্য। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে ক্রমশ তীব্র হচ্ছে মানুষের কষ্ট। বিশেষ করে রুজিরোজগারের সঙ্কটে পড়া মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের নাভিশ্বাস ওঠার অবস্থা। এ পরিস্থিতিতে নিন্দুকেরা বারবার অভিযোগ করছেন যে, সরকার সাধারণ মানুষের দুর্দশা লাঘব করার জন্য যথাযথ ব্যবস্থা নিচ্ছে না।

তবে, সরকারের তরফে এক বিবৃতি প্রকাশিত হয়েছে, যাতে বলা হয়েছে যে সাংসদদের ‘দুর্দশা’ নিয়েও সরকার চিন্তিত। এক্ষেত্রে মোদি সরকার একটি বড় পদক্ষেপ গ্রহণ করেছে। সরকারি ঘোষণা অনুযায়ী, সাংসদদের বেতন একলাফে ২৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এর সঙ্গে সঙ্গে সাংসদদের দৈনিক ভাতা এবং প্রাক্তন সাংসদদের পেনশনও প্রায় সমানুপাতিক হারে বাড়ানো হয়েছে।

সোমবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সাংসদদের বেতন ২৪ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে। ২০২৩ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই বর্ধিত বেতন অনুযায়ী, সাংসদরা এখন মাসে ১ লক্ষ ২৪ হাজার টাকা বেতন পাবেন, যা আগে ছিল এক লক্ষ টাকা। এর পাশাপাশি, সাংসদদের দৈনিক ভাতা ২০০০ টাকা থেকে বৃদ্ধি করে ২৫০০ টাকা করা হয়েছে।

এছাড়া, প্রাক্তন সাংসদদের জন্য পেনশনও বৃদ্ধি করা হয়েছে। আগে তারা মাসে ২৫ হাজার টাকা পেতেন, এখন থেকে তাদের পেনশন ৩১ হাজার টাকা করে হবে। পাঁচ বছরের বেশি সাংসদ থাকার পর, প্রতি বছরের জন্য তাদের পেনশন ২০০০ টাকা বাড়ানোর পরিবর্তে, এবার তা ২৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন – কার্শিয়াং এর বামনপোখরি জঙ্গলে ফের আগুন, নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সোমে বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট: কী আশা? জানালেন কুণাল

পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি সরকারের প্রথম বাজেট (Budget) পেশ সোমবার। স্বাভাবিকভাবেই বিভিন্ন প্রত্যাশা রাজ্যবাসীর। বিশেষ করে নজর ডিএ (DA)...

পার্টির টাকায় জিতেই বেইমানি! ঋতব্রত-সন্দীপনের নির্বাচনী খরচ ফাঁস কুণালের

দলের টাকা নিয়ে ভোটে জিতে, এখন সেই দলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে প্রশ্ন তোলা! তৃণমূলের 'বহিষ্কৃত' বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়...

বৈভবের ব্যাটিংয়ে লন্ডভন্ড শ্রীলঙ্কা, শর্তসাপেক্ষে দলে কোহলি

ব্যাট হাতে বিধ্বংসী ইনিংস বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিরুদ্ধে ২৯ বলে ৯৪ রানের...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...