Saturday, April 4, 2026

গাজার হাসপাতালে ইজরায়েলি হামলা, মৃত কমপক্ষে ৫১

Date:

Share post:

ফের রাতভর গাজায় হামলা চালাল ইজরায়েলি সেনা। মৃতের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। যুদ্ধবিরতি চুক্তি শেষ হওয়ার পর শুরু হয়েছে তুমুল সংঘর্ষ। গতকাল, রবিবার রাতে দক্ষিণ গাজায় (Gaza) ফের বিমান হামলা চলেছে। গাজার খান ইউনুসের নাসির হাসপাতালে এই হামলায় মৃত্যু হয়েছে কমপক্ষে ৫১ জনের। মৃত্যু হয়েছে হামাসের (Hamas) এক শীর্ষ কমান্ডারেরও।

গাজার খান ইউনুসের নাসির হাসপাতালে (hospital) চিকিৎসাধীন ছিলেন হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল বারহুম। বিমান হামলার জেরে সেখানেই তাঁর মৃত্যু হয়। ইজরায়েলি (Israel army) সেনার তরফে জানানো হয়েছে,’আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জঙ্গি হামলা চালাতে হাসপাতালকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করছে হামাস (Hamas) জঙ্গিরা। সেনাবাহিনী তা জানতে পেরে হামলা চালিয়ে ওই জঙ্গিকে খতম করেছে।’

জানা গিয়েছে, ২০২৩ সাল থেকে চলতে থাকা সংঘর্ষে ইজরায়েলের হামলায় এখনও পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দু’মাসের যুদ্ধবিরতিতে ইতি টেনে ফের গাজায় হামলা শুরু করে ইজরায়েল ডিফেন্স ফোর্স (Israel defence force)। আর তাতেই আবার মৃতের সংখ্যা প্রায় হাজার ছুঁতে চলেছে। যুদ্ধে মহিলা এবং শিশু-সহ বহু সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। এরমধ্যে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, আমেরিকার সঙ্গে আলোচনার পরেই ফের শুরু হয়েছে যুদ্ধ। সকল পণবন্দির মুক্তি এবং হামাস গোষ্ঠীকে পুরোপুরি শেষ না-করা পর্যন্ত ইজরায়েল থামবে না, এমনও হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...