Saturday, June 27, 2026

২০০৫ থেকে সঙ্গী: লন্ডনেও কুণালের সঙ্গে রয়েছে প্রিয়…

Date:

Share post:

জমানা বদলেছে। রাজ্যের শাসকদলের রং বদলেছে। কিন্তু বদলায়নি কুণাল ঘোষের (Kunal Ghosh) সফরসঙ্গী টি-শার্ট। লাল-সাদা-নীল-ধুসর রঙের স্ট্রাইপ দেওয়া টি-শার্টটি (T-Shirt) খুবই প্রিয় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সফরসঙ্গী হয়ে লন্ডনে গিয়ে সোমবার সেই টি-শার্ট পরেই কুণাল জানালেন, যতদিন ঠিক থাকবে, ততদিন এই টি-শার্টটি নিয়ে বিদেশ সফর করবেন তিনি।

২০০৫ সালে প্রথম লন্ডনে যাওয়া সাংবাদিক কুণাল ঘোষের। কলকাতা-হিথরো সরাসরি বিমান পরিষেবা চালুর সময় এয়ার ইন্ডিয়ার আমন্ত্রণে লন্ডন যান কুণাল। পরে যাত্রীর অভাবে সেই উড়ান বন্ধ হয়ে যায়। সেই সফরের সঙ্গী ছিল এই টি-শার্ট (T-Shirt)। এদিন লন্ডনের রাস্তায় প্রিয় পোশাক গায়ে চড়িয়ে ভিডিও করেন কুণাল। স্মৃতিচারণ করেন নিজের বিভিন্ন বিদেশ যাত্রার।

কুণালের কথায়, বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরেছি। সাংবাদিক হিসেবে, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের সফরসঙ্গী হিসেবে সিঙ্গাপুর-জাকার্তা, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হিসেবে স্পেন-দুবাইয়ের পরে এবার লন্ডন (London) গিয়েছেন। এছাড়াও চায়না, হকংকং, বেজিং, মরিশাস- পৃথিবীর যে প্রান্তেই যান না কেন এই টি -শার্ট ব্যাগে ঢোকাতে ভোলেন না কুণাল ঘোষ। ২০২৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হিসেবে স্পেন-দুবাইয়ে গিয়েও এই টি-শার্ট পরে ছবি পোস্ট করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। সঙ্গে ছিল বুদ্ধদেবের সঙ্গে সফরে টি-শার্টের পরা ছবিও। ক্রমশ টি-শার্টটি রীতিমতো কুণালের সফরসঙ্গী হয়ে উঠেছে। তাঁর কথায়, যতদিন পরার মতো অবস্থায় থাকবে,ততদিন তিনি বিশ্বের যে প্রান্তেই যান না কেন, সঙ্গী থাকবে তাঁর প্রিয় এই টি-শার্ট। তা হলে কী সফর থেকে ফিরে কুণাল বই লিখবেন, আমি ও আমার টি-শার্ট!

আরও খবরবিকেলেই লন্ডনে ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠান, বাংলার উন্নয়ন লক্ষ্য মুখ্যমন্ত্রীর

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...