Wednesday, June 24, 2026

হৃদরোগে আক্রান্ত তামিম, বসানো হয়েছে স্টেন্ট : সূত্র

Date:

Share post:

সকালেই ক্রিকেট মাঠে গুরুতর হৃদরোগে আক্রান্ত হন বাংলাদেশের ক্রিকেটার তামিম ইকবাল। ভর্তি করানো হয় হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, তামিমের অ্যাঞ্জিয়োগ্রাম করানো হয়েছে। তাঁর হৃদযন্ত্রে ব্লক পাওয়া গিয়েছে। বসানো হয়েছে স্টেন্টও। শারীরিক অবস্থার উন্নতি বলে হাসপাতাল সূত্রের খবর।

এই নিয়ে মহামেডান স্পোর্টিংয়ের ম্যানেজার সাজ্জাদ আহমেদ এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তামিমের হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হয়েছে। তামিমের অ্যাঞ্জিয়োগ্রাম করানো হয়। তাঁর হৃদযন্ত্রে ব্লক পাওয়া গিয়েছে। সেই কারণেই স্টেন্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা।“

ক্রিকেট মাঠেই হৃদরোগে আক্রন্ত হন বাংলাদেশেরে ক্রিকেটার তামিম ইকবাল। সোমবার সকালে খেলা চলাকালীন পরপর দুবার হৃদরোগে আক্রান্ত হন তিনি। বিকেএসপিতে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলাকালীন হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তামিম। মাঠে প্রাথমিক চিকিৎসা করা হয় তাঁর। কিন্তু অবস্থার উন্নতি হয়নি। তারপরেই তামিমকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয় । মহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম।

আরও পড়ুন-আজ দিল্লির সামনে LSG, লখনউ-এর বিরুদ্ধে কি খেলবেন রাহুল ? মুখ খুললেন দলের অধিনায়ক অক্ষর 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...