Saturday, March 28, 2026

বিচার ব্যবস্থার কী করুণ অবস্থা! বিচারপতির বাড়ি থেকে টাকা উদ্ধারে কটাক্ষ অভিষেকের

Date:

Share post:

দিল্লি হাই কোর্টের বিচারপতির বাড়ি থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার। তার পরেও নামেনি শাস্তির খাঁড়া! এই নিয়ে তীব্র কটাক্ষ করলেন তৃণমূল (TMC) সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার, লোকসভা থেকে বেরিয়ে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তৃণমূল সাংসদ বলেন, মানুষের এটা দেখা উচিত। ন্যায়বিচার যাঁরা করবেন, তাঁদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে।

দোলের দিন আগুন লাগার ঘটনায় প্রকাশ্যে আসে দিল্লি হাই কোর্টের (Delhi High Court) বিচারপতি যশবন্ত ভার্মার বাড়িতে ব্যাপক নগদ টাকা মজুদ থাকার ঘটনা। রবিবারে দিল্লিতে যায় সুপ্রিম কোর্টের প্রধানবিচারপতি গঠিত ৩ সদস্যের তদন্তকারী দল। এরপর স্থানীয় বাসিন্দারা রবিবার বিচারপতির বাড়ির বাইরের বাগান থেকে ছেঁড়া নোটের অংশ উদ্ধার করেন। সেগুলিও তদন্ত কমিটিকে জানানো হয়। এরপরেও গোটা বিষয়টাকে চক্রান্ত বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা দিল্লি হাইকোর্টের বিচারপতির। তবে এই ইস্যুতে কোনওভাবেই পিছিয়ে আসতে নারাজ বিরোধীদলগুলি। সোমবার রাজ্যসভায় মুলতুবি প্রস্তাব আনলেন মল্লিকার্জুন খাড়গে। যার জেরে বৈঠক ডাকেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়।
আরও খবরযোগীর ‘বুলডোজার নীতি’ এবার মহারাষ্ট্র, গুঁড়িয়ে গেল নাগপুর হিংসায় অভিযুক্তের বাড়ি

এদিন সংসদ থেকে বেরতেই এই বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন অভিষেককে (Abhishek Banerjee)। উত্তরে তীব্র কটাক্ষ করে অভিষেক বলেন, মানুষ দেখুক, যাঁদের হাতে বিচার ব্যবস্থার রাশ রয়েছে, তাঁদের বাড়ি থেকে কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হচ্ছে। এটাই প্রমাণ করে, বিচার ব্যবস্থার কী করুণ অবস্থা!

 

Related articles

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...