Monday, June 22, 2026

দিল্লির কাছে ম্যাচ হারতেই মাঠে পন্থের সঙ্গে কথা কর্ণধার গোয়েঙ্কার, উঠে এল রাহুলের স্মৃতি

Date:

Share post:

গতকাল জেতা ম্যাচ হাতছাড়া লখনউ সুপার জায়ান্টের। দিল্লি ক্যাপিটালসের কাছে ১ উইকেটে হারে ঋষভ পন্থের দল। এই হারের পরই একটি ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ম্যাচ শেষে দেখা যায় দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা কথা বলছেন দলের অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গে। কী নিয়ে কথা হল? যদিও তা প্রকাশ্যে আসেনি । এই নিয়ে নেটিজেনদের প্রশ্ন জাগতেই, ড্রেসিংরুমের ছবি পোস্ট করে লখনউ। যেখানে দলের খেলার প্রশংসা করেন গোয়েঙ্কা।

গতকাল দিল্লির বিরুদ্ধে ভাল খেলেও ১ উইকেটে হারে পন্থের দল। আর এই হারের পরই দেখা যায় মাঠে নেমে দলের অধিনায়ক পন্থের সঙ্গে কথা বলছেন লখনউ কর্ণধার। এরপরই প্রশ্ন জাগে নেটিজেনদের মনে। তবে নেটিজেনরা ফিরে গিয়েছেন গত মরশুমে। যেখানে অনেকের স্মৃতিতেই ফিরে এসেছে প্রাক্তন নেতা কে এল রাহুলকে সঞ্জীব গোয়েঙ্কার মাঠেই ভর্ৎসনার করা স্মৃতি। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

আর এরই মাঝে ড্রেসিংরুমের ছবি পোস্ট করে লখনউ। সেখানে দেখা যাচ্ছে, দলের কর্ণধার গোয়েঙ্কা বলেন, “ পাওয়ার প্লেতে আমাদের ব্যাটিং-বোলিং ভালো হয়েছে। সেই ইতিবাচক দিকগুলো নিয়ে আমাদের এগোতে হবে। আমাদের টিম তরুণ। ফলে এবার কাল থেকে সামনের দিকে তাকাতে হবে। ২৭ তারিখ ফের ম্যাচ আছে। আশা করি সেখানে আমরা ভালো ফল করব। আজকের ম্যাচটা হতাশজনক ঠিকই। তবে তোমরা ভালো খেলেছ।“

আরও পড়ুন- প্রতিপক্ষকে সমীহ করলেও তিন পয়েন্ট লক্ষ্য টিম হেড কোচ মানোলো মার্কুয়েজের

Related articles

বাংলায় গুজরাট মডেল: কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন, শুধুই নিরামিষ খাবার? উঠছে প্রশ্ন

এবার কলকাতার স্কুলে মিড-ডে মিলের দায়িত্ব পাবে ইসকন। সোমবার, রাজ্য বাজেটে (WB Budget 2026) এই ঘোষণা করেন অর্থমন্ত্রী...

ফুঁসছে তিস্তা, উত্তর সিকিমে ফের বন্যার আশঙ্কা

উত্তর সিকিমে (North Sikkim) টানা ভারী বৃষ্টিপাতের জেরে ক্রমশ উদ্বেগ বাড়ছে। গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে তিস্তা নদীর (Teesta...

FIFA World Cup: রেকর্ড সৃষ্টির সামনে মেসি, অস্ট্রিয়ার বিরুদ্ধে বদলাবে আর্জেন্টিনার একাদশ?

বিশ্বকাপে(FIFA World Cup) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সোমবার রাতে আর্জেন্টিনা প্রতিপক্ষ অস্ট্রিয়া। প্লে অফ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে...

জেনে নিন সোমবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...