Wednesday, June 24, 2026

সুখবর! বাজেটে ঘোষণা অনুযায়ী ১ এপ্রিল থেকে বর্ধিত মহার্ঘ ভাতা পাবেন সরকারি কর্মচারীরা

Date:

Share post:

রাজ্য বাজেটেই সরকারি কর্মচারীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়। ১ এপ্রিল থেকে বর্ধিত হারে মহার্ঘভাতা (DA) দেওয়া হবে। মঙ্গলবার, এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে অর্থ দফতর। এর ফলে আগামী অর্থবর্ষের শুরু থেকে ১৮ শতাংশ করে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা (State Government Employee)। রাজ্য সরকারের বিভিন্ন দফতর ছাড়াও সরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- অশিক্ষক কর্মচারী, স্বশাসিত  সংস্থা, রাষ্ট্রায়ত্ত সংস্থা,পঞ্চায়েত, পুরসভার কর্মী ও রাজ্য সরকারি পেনশনভোগীরাও বাড়তি মহার্ঘ ভাতার সুযোগ পাবেন।

গত মাসে রাজ্য বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) সরকারি কর্মীদের ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, পে কমিশনের টাকা-সহ বর্ধিত ডিএ পাবেন সরকারি কর্মীরা। ফলে টাকার পরিমাণ অনেকটাই বাড়বে। ২০২০ সালের ১ জানুয়ারি থেকে পশ্চিমবঙ্গে ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হয়েছে। তারপর থেকে মোট চারটি দফায়  পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে। আর এবারের বাজেটে পঞ্চম দফায় ডিএ বাড়ানো হবে বলে আশায় ছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। সেই আশাপূরণ হল। রাজ্য সরকারি কর্মচারীদের (State Government Employee) মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী।

আরও খবরপানাগড়-কাণ্ডে অভিযোগের প্রকৃতি নিয়েই প্রশ্ন তুলল রাজ্য

 

Related articles

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...