Wednesday, June 24, 2026

ক্ষমা চাইবেন না: কুণালকে ভাঙতে না পেরে বিজেপি ভাঙল স্টুডিও!

Date:

Share post:

কমেডিয়ান কুণাল কামরার (Kunal Kamra) বক্তব্যের জেরে উত্তাল দেশের রাজনীতি। নাম না করে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিণ্ডেকে (Eknath Shinde) বিশ্বাসঘাতক বলায় শিণ্ডের সৈনিকরা মুম্বইয়ের রেস্তোরায় ভাঙচুর চালানোর পরেও থেমে থাকেনি বিজেপি। ঝাল মেটাতে প্রশাসনিকভাবে ভাঙা হচ্ছে হ্যাবিট্যাট স্টুডিও (The Habitat studio)। স্টুডিওতে শিল্পীর বক্তব্যের কারণে স্টুডিওর উপর আঘাতকে গণতন্ত্র কন্ঠরোধ বলে দাবি করা হয়েছে স্টুডিও-র তরফ থেকে।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ (Devendra Fadnavis) দাবি করেছেন কুণালকে ক্ষমা চাইতে হবে। যদিও পাল্টা সংবিধান হাতে নিয়ে নিজের ছবি পোস্ট করে কমেডিয়ান কুণাল কামরা (Kunal Kamra) দাবি করেছেন এগিয়ে যেতে হবে। ক্ষমা চাওয়ার কোন প্রশ্ন নেই। কারণ তিনি এমন কোনও অপরাধ করেননি যার জন্য ক্ষমা চাইতে হবে। আর তাতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে মহারাষ্ট্রের বিজেপি প্রশাসন।

সোমবার থেকে টানা দুদিন ধরে মুম্বাইয়ের রেস্তোরায় হ্যাবিট্যাট স্টুডিওটি (The Habitat studio) ভাঙার কাজ শুরু হয়েছে। মুম্বই কর্পোরেশনের (BMC) দাবি, স্টুডিও নিয়ম মেনে তৈরি করা হয়নি। সেই সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয়েছে আরও কোনও বেনিয়ম রয়েছে কিনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

এই হ্যাবিট্যাট স্টুডিওতেই মোদির হাতে পুরস্কারপ্রাপ্ত কন্টেন্ট ক্রিয়েটর রণবীর এলাবাদিয়া (Ranveer Allahabadia) তার চরম নোংরা মন্তব্য পেশ করেছিলেন। সেই বিতর্কিত বক্তব্যের সময়ে এই স্টুডিওকে (The Habitat) বেআইনি বলে মনে হয়নি মুম্বাইয়ের (BMC) বিজেপির। এবার শাসকদলের আঁতে ঘা লাগতে আইনের কথা মনে পড়েছে ফাড়নবিশ প্রশাসনের।

তবে গোটা ইস্যুতে শিবসেনা উদ্ধব গোষ্ঠী পাশে দাঁড়িয়ে আছে কমেডিয়ানের (comedian)। মঙ্গলবার তাঁদের তরফ থেকে দাবি করা হয়, কমেডিয়ান কারও নাম উল্লেখ করে কোন কথা বলেননি। সে ক্ষেত্রে তিনি কোনও অন্যায় করেননি। যে দেশে প্রধানমন্ত্রী বাক্-স্বাধীনতার কথা বলেন, সেখানে এরকম বক্তব্যের জন্য কমেডিয়ানকে কাঠগড়ায় দাঁড় করানো বিজেপির দ্বিচারিতার প্রকাশ।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...