Tuesday, June 23, 2026

বাংলা-তামিল-পঞ্জাবি ভাষার পরীক্ষার দিন জয়েন্ট! বিপাকে বিরোধী রাজ্যের পরীক্ষার্থীরা

Date:

Share post:

শিক্ষাক্ষেত্রে কৌশলে অবিজেপি রাজ্যের পরীক্ষার্থীদের চাপে ফেলার পন্থা বিজেপির। বিরোধী রাজ্যগুলিকে শায়েস্তা করতে এবার পরীক্ষার্থীদের উপর কোপের পথে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক (Ministry of Education)। একাধিক ভাষার পরীক্ষার সঙ্গে একই দিনে ফেলা হলো জয়েন্ট পরীক্ষা (JEE mains)। সেই সঙ্গে সিবিএসসি (CBSE) বোর্ডের আরও একাধিক পরীক্ষার সঙ্গে জয়েন্ট পরীক্ষার দিনের সংঘাতে সমস্যায় দেশের বহু অংশের পরীক্ষার্থীরা।

জি মেইন (JEE mains) ২০২৫ সেশন-২ পরীক্ষা হবে ২ থেকে ৯ এপ্রিল। সেই সময়ই চলছে সিবিএসই (CBSE) দ্বাদশ শ্রেণী পরীক্ষা। ২ এপ্রিল রয়েছে সিবিএসই-র (CBSE) একাধিক ভাষার পরীক্ষা, যার মধ্যে রয়েছে বাংলা (Bengali), পাঞ্জাবি ও তামিল। ৩ ও ৪ তারিখে রয়েছে যথাক্রমে হোম সাইন্স ও সাইকোলজির পরীক্ষা।

বিজ্ঞান শাখার মূল পরীক্ষাগুলির সঙ্গে জি মেন পরীক্ষার সংঘাত না হলেও ভাষার পরীক্ষার সঙ্গে সংঘাত হওয়ায় কার্যত জয়েন্ট পরীক্ষার (JEE mains) প্রস্তুতি শিকেয় কয়েকটি রাজ্যের পরীক্ষার্থীদের। সে ক্ষেত্রে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের নীতিতে বেশিরভাগ ক্ষেত্রেই বিপাকে পড়তে দেখা গেল বিরোধী রাজ্যগুলির পরীক্ষার্থীদের।

এই পরিস্থিতিতে যাদের পরীক্ষার দিন নিয়ে সমস্যা তাদের মেল করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক (Ministry of Education)। যদিও সেই নির্দেশ কত দূর পরীক্ষার্থীদের কাছে পৌঁছেছে তা নিয়ে রয়েছে সন্দেহ। সিবিএসই দাবি করেছে, তাদের পরীক্ষার রুটিন অনেক মাস আগে থেকেই প্রকাশ্যে এসেছে। তা সত্ত্বেও কেন জয়েন্ট পরীক্ষা একই দিনে ফেলা হল, প্রশ্ন বোর্ড ও পরীক্ষার্থীদের।

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...