Saturday, April 4, 2026

কনকনে ঠাণ্ডায় লন্ডনে ব্রেকফাস্টে সুপারহিট ‘খিচড়ি’

Date:

Share post:

বাইরে কনকনে ঠাণ্ডা হোক বা রিমঝিম বৃষ্টি- বাঙালি পাতে খোঁজে খিচুড়ি (Khichuri)। আবার কখনও তাড়াহুড়োর রান্নাতে চালে-ডালে ফুটিয়ে নিতে পছন্দ করেন অনেকেই। তবে, দেশ ছাড়িয়ে বিলেতের মাটিতেও সমান জনপ্রিয় খিচুড়ি। কনকনে ঠাণ্ডায় লন্ডনে ব্রেকফাস্ট (Breakfast) টেবিলে সুপার হিট।

সহজ পাচ্য। সুস্বাদু। পুষ্টিগুণে ভরপুর খিচুড়ি। কার্বোহাইড্রেড, প্রোটিন, ফাইবার (সবজি থেকে) সবই মজুত থাকে খিচুড়িতে। ঠাণ্ডা আবহাওয়ায় গরম গরম খিচুড়ি পছন্দ প্রায় সব খাদ্য রসিক বাঙালির। তবে, শুধু বাংলাতেই নয়, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম- ভারতের সব প্রান্তেই বিভিন্ন স্বাদে খাদ্য তালিকায় পরিচিত পদ খিচুড়ি (Khichuri)। শুধু চাল-ডালই নয়, সাবু, দালিয়া, বাজরা, মিলেট দিয়েও খিচুড়ি হয়।

দেশের গণ্ডি ছাড়িয়ে ভিসা-পাসপোর্ট ছাড়াই বিলেতে পৌঁছে গিয়েছে খিচুড়ি। তবে, সামান্য নামের তারতম্যে তার নাম হয়েছে ‘খিচড়ি’। ভারতের উত্তরভাগেও অবশ্য এই নামে ডাকা হয় এই সুস্বাদু পদকে। লন্ডনে (London) এখন বাঙালি সমাগম যথেষ্ট। তাঁদের রসনার কথা মাথায় রেখেই হোটেলের বুফে ব্রেকফাস্টের টেবিল আলো করে রয়েছে খিচড়ি। আর ভেতো বাঙালি বা কলকাত্তাইরা ঘুরে ফিরে ঢুঁ মারছেন সেই খিচড়ির ট্রে-র সমানে। সালামি, সসেজ, স্ক্র্যাম্বলড এগের পাশে প্লেটে স্থান পাচ্ছে এক হাতা হলুদ আবেগ।
আরও খবরবঙ্গ-ব্রিটেন যৌথ উদ্যোগে অপরিসীম সম্ভাবনা: হাইকমিশনে হাই-টি শেষে বার্তা মুখ্যমন্ত্রীর

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...