Saturday, April 4, 2026

লক্ষ্য বাংলায় বিনিয়োগ: মঙ্গলে শতাধিক শিল্পপতিদের সঙ্গে সাক্ষাতে মমতা

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

জগৎসভায় বাংলার শ্রেষ্ঠ আসন ধরে রাখতে বাণিজ্যে লক্ষ্ণীলাভের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অক্সফোর্ডের কেলগ কলেজে (Kellogg College) বক্তৃতার সূত্র ধরে লন্ডন সফরে বাংলার শিল্পের পথ প্রশস্ত করার লক্ষ্যে মঙ্গলেই পা ফেলবেন মমতা। সেই উদ্দেশ্যে ব্রিটিশ বিনিয়োগকারীদের (British investors) সঙ্গে বৈঠকের ঠাসা কর্মসূচি এদিন বাংলার মুখ্যমন্ত্রীর (Chief Minister)। লক্ষ্য বাংলার জন্য বৃহৎ শিল্পে বড় বিনিয়োগ।

বাংলার মুখ্যমন্ত্রী রবিবার লন্ডন (London) পৌঁছাতেই কাকতালীয়ভাবে মেঘ কেটে রোদ উঠেছে। ভারতীয় হাইকমিশনের ঠাসা কর্মসূচিতে কেটেছে সোমবার। মঙ্গলবার  বৈঠক ব্রিটিশ শিল্পপতিদের সঙ্গে। বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে (BGBS) যে ব্রিটিশ লগ্নিকারী সংস্থা বাংলায় এসে বিনিয়োগের প্রস্তাব দিয়েছিলেন, সেই প্রস্তাব ঝালিয়ে নিয়ে তাকে সফল করার পালা বাংলার মুখ্যমন্ত্রীর।

ফিকি (FICCI) ও ইউকে-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল (UK-India Business Council) আয়োজিত বাণিজ্য বৈঠকে মঙ্গলবার যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেখানে ইংল্যান্ডে অবস্থিত ভারতীয় শিল্পপতিদের সঙ্গে যেমন কথা হবে তাঁর, তেমনই ব্রিটিশ শিল্পপতিদের (British investors) সঙ্গেও বৈঠক করবেন তিনি। সম্মেলনে যোগ দেবেন শতাধিক শিল্পপতি। সেখান থেকে বাংলায় বৃহৎ শিল্পে বিনিয়োগের মধ্যে দিয়ে উৎপাদন-নির্ভর শিল্প বাংলায় প্রতিষ্ঠা করা লক্ষ্য মুখ্যমন্ত্রীর। সেই সঙ্গে ব্রিটিশ প্রযুক্তির সঙ্গে বাংলার প্রযুক্তির আদান-প্রদানের মধ্যে দিয়ে বাংলার শিল্পক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস চালাবেন তিনি।

বঙ্গে লক্ষ্মী বসত করানোর এই উদ্যোগ প্রসারিত হবে বুধবারও। প্রশাসনিক বাণিজ্য বৈঠকের দিকেও তাকিয়ে গোটা বাংলা। আর বৃহস্পতিবার সেই শুভ দিন, যেদিন অক্সফোর্ডের (Oxford University) কেলগ কলেজে (Kellogg College) বক্তৃতা দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...