Friday, June 5, 2026

মোরে আরো দাও প্রাণ: লন্ডনে ভারতীয় হাই কমিশন গানে মাতালেন মমতা

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

সহজ সরল সহজাত মিশুকে স্বভাব। এটাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের USP। তার সাক্ষী রইল লন্ডনে (London) ভারতীয় হাই কমিশন। সোমবার স্থানীয় সময় বিকেলে সেখানে সৌজন্য বৈঠকের পরে গান শোনালেন বাংলার মুখ্যমন্ত্রী। মুগ্ধ হয়ে শুনল বিলেত।

বরাবরই গান ভালবাসেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। মহিলা কংগ্রেস করার সময় মঞ্চেও গেয়েছেন। শত ব্যস্ততা, রাজনৈতিক কাজ, প্রশাসনিক দায়িত্ব- এইসবের মধ্যে থেকেও সুর তাঁকে ছেড়ে যায়নি কখনও। নিজে যেমন গান লেখেন, সুর দেন, তেমনই গান গাইতেও পারেন। রবীন্দ্রসঙ্গীতের প্রতি তাঁর অমোঘ টান। এর আগেও বিদেশ সফরে গাইতে শোনা গিয়েছিল মমতাকে। লন্ডনেও তার ব্যতিক্রম হল না।

এদিন সৌজন্য বৈঠক শেষে গান শোনান মুখ্যমন্ত্রী। আর সেই গানের ভাষাও যেন তাঁর নিজের জীবন দর্শন। “মোরে আরো আরো আরো দাও প্রাণ…” আরও কাজ, আরও উন্নয়ন। বাংলার কোণায় কোণায় ছ গিয়ে সাধারণ মানুষের সুখ দুঃখের পাশে দাঁড়িয়ে আশ্বাস দেওয়া। বিলেতের মাটিতে সেই দর্শনের কথাই রবি-গানের মাধ্যমে প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী (Mamata Bandopadhyay)। মুগ্ধ হয়ে দেখল লন্ডনের ভারতীয় হাই কমিশন।

আরও খবর: কলকাতা-লন্ডন সরাসরি উড়ান, বিশ্ব বাংলার স্টল: ভারতীয় হাই কমিশনে দাবি মুখ্যমন্ত্রীর

Related articles

কর্মিসভা ডাকুন, বুঝবেন কত ধানে কত চাল: দিল্লিতে দলীয় সাংসদদের বার্তা কুণালের

রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে যেভাবে বিধানসভায় নতুন রাজনৈতিক ছক প্রকাশ্যে, সেই একই খেলা দিল্লির সংসদেও খেলার চেষ্টা বিজেপির।...

টাকার বিনিময়ে হকারদের জায়গা দেওয়ার অভিযোগ! গাড়ি ফেলে বেপাত্তা কাউন্সিলর সুশান্ত ঘোষ

ভিন রাজ্য থেকে গ্রেফতার কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। তোলাবাজির অভিযোগে বেশ কয়েকদিন ধরে তাঁকে খুঁজছিল...

শনিতে মুখ্যমন্ত্রী-রেলমন্ত্রী বৈঠক, বাংলার আটকে থাকা রেল প্রকল্পগুলি নিয়ে উদ্যোগ কেন্দ্রের

রাজনৈতিক প্রতিহিংসার কারণে বাংলার প্রকল্পগুলির অনুমোদন দিচ্ছে না কেন্দ্রে- এই অভিযোগ সবসময়ই করতে বিগত তৃণমূল সরকার। সেই অভিযোগেই...

প্রকল্প অনুমোদনে গতি আনতে সিদ্ধান্ত, দফতরগুলির আর্থিক ক্ষমতা বাড়াল রাজ্য

উন্নয়নমূলক প্রকল্পের অনুমোদন ও বাস্তবায়নের গতি আনতে প্রশাসনিক দফতরগুলির আর্থিক ক্ষমতা বৃদ্ধি করল রাজ্য সরকার (State Goverment)। অর্থ...