Wednesday, February 25, 2026

বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার আশা টিকিয়ে রাখল অস্ট্রেলিয়া-সৌদি আরব

Date:

Share post:

চিনকে ২-০ গোলে হারিয়ে দিল অস্ট্রেলিয়া। যার ফলে বিশ্বকাপে সরাসরি খেলার পথে বেশ কিছুটা এগিয়ে গেল অস্ট্রেলিয়া।অন্যদিকে এশিয়ান বাছাইপর্বে শক্তিশালী জাপানের সঙ্গে গোলশুন্য ড্র করে সৌদি আরবও লড়াইয়ে টিকে আছে। যা পরিস্থিতি, বি-গ্রুপে সন হেয়াং-মিনের দক্ষিণ কোরিয়া এখনও ফেবারিট হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছে।ঘরের মাঠে জর্ডানের সঙ্গে ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে কোরিয়ানরা। এই নিয়ে নিজেদের মাঠে টানা দ্বিতীয় ম্যাচে ড্র করল সনের দল।

চিনকে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে সৌদি আরবের থেকে তিন পয়েন্ট এগিয়ে এবং ভাল গোল ব্যবধানে সি-গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে সকারুজরা। হাতে রয়েছে আর মাত্র দুটি ম্যাচ।ইতিমধ্যেই এই গ্রুপের শীর্ষে থেকে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে জাপান। আগামী জুন মাসে বাছাই পর্বের শেষ রাউন্ডে জাপানকে খেলতে হবে অস্ট্রেলিয়ায়, পরে তারা যাবে সৌদি আরব সফরে। এই ম্যাচের ফলাফলই নির্ধারণ করে দেবে গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কে যাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে।

হাংজুতে ১৬ মিনিটে চাইনিজ রক্ষণভাগের ব্যর্থতায় জ্যাকসন ইরভিন গোল করে অস্ট্রেলিয়াকে এগিয়ে দেয়। এরপর গোলরক্ষক ওয়াং ডালেইর মারাত্মক ভুলে নিশান ভেরুপিল্লাই ২৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন।এর ফলে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের নিচের দিকে থাকল চিন।যদিো এখনও তাদের সামনে সুযোগ রয়েছে তৃতীয় অথবা চতুর্থ স্থান পাওয়ার।

এদিকে বাহারিনকে ১-০ গোলে হারিয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে ইন্দোনেশিয়া। অক্সফোর্ড ইউনাইটেড ফরোয়ার্ড ওলে রোমেনির গোলে নেদারল্যান্ডস ও বার্সেলোনার প্রাক্তন তারকা প্যাট্রিক ক্লুইভার্টের অধীনে প্রথম জয় নিশ্চিত করেছে ইন্দোনেশিয়া।এনিয়ে রোমেনি দ্বিতীয় ম্যাচে দ্বিতীয় গোল করলেন।

সুওনে দ্বিতীয় স্থানে থাকা জর্ডানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দক্ষিণ কোরিয়া। গত সপ্তাহে ওমানের সঙ্গে এই ১-১ গোলেই ড্র করে পয়েন্ট হারিয়েছিল কোরিয়া। শেষ দুই ম্যাচে জয়ী হতে পারলে দক্ষিণ কোরিয়া বাছাই পর্বের বাধা পেরোতে পারবে। জুনে তারা ইরাক সফরে যাবে ও ঘরের মাঠে কুয়েতকে মোকাবিলা করবে।

 

spot_img

Related articles

সুপার এইটের আগে চাপ বাড়ছে সূর্যদের, চোট পেলেন তারকা অলরাউন্ডার!

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T 20 World Cup) সুপার এইট (Super Eight) পর্বের ম্যাচে শুরুতেই দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে...

নিউটাউনে জৈন মন্দির নির্মাণের আর্জি, ট্রাস্ট গঠনের পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রীর

বাংলায় সব ধর্ম-সম্প্রদায়ের সমান মর্যাদা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benerjee) শুধু মুখে বলা নয়, কাজেও সর্ব ধর্মকে...

কলকাতায় গ্লোবাল ফাউন্ড্রিসের সেমিকন্ডাক্টর কাজ দেখে উচ্ছ্বসিত বাবুল

শিল্প স্টার্ট আপ হোক বা বাংলার সৃজনশীল ইকোসিস্টেম, ক্রমশ উর্ধ্বমুখী সেমিকন্ডাকটরের (Semiconductor) জনপ্রিয়তা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হাবড়া-শিয়ালদহ লোকালে আগুন! আতঙ্কে যাত্রীরা

রেলের পরিকাঠামো যে একেবারেই তলানিতে তা বারবার প্রমাণিত হচ্ছে। বুধবার ব্যস্ত সময়ে বিধাননগর স্টেশনে (Bidhan Nagar Station Incident)...