Monday, June 8, 2026

ছত্তিশগড়ে নিহত ৩ মাওবাদী, আত্মসমর্পণ ‘গেরিলা’ বাহিনীর ৯ সদস্যের

Date:

Share post:

তিন মাওবাদী নিহত হওয়ার পরই ছত্তিশগড়ে (Chhattisgarh) আত্মসমর্পণ ৯ মাওবাদী গেরিলা বাহিনীর সদস্যের। মঙ্গলবার যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় তিন মাওবাদী (Maoist) শীর্ষ নেতৃত্বের। এরপরে বুধবার আত্মসমর্পণের (surrender) পথে আরও ৯ মাওবাদী। যার মধ্যে রয়েছেন ৬ মহিলা সদস্যও।

ছত্রিশগড়ের বিজাপুর (Bijapur) ও বস্তার জেলায় মঙ্গলবার ভোর থেকে মাওবাদী বিরোধী অভিযান চালায় যৌথ বাহিনী। রাজ্য পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (RRG) ও বস্তার ফাইটার্সের (Bastar fighters) সঙ্গে সংঘর্ষের মৃত্যু হয় ৩ শীর্ষ মাওবাদী নেতার। গীদম থানা এলাকায় জোনাল কমিটির সদস্য শ্রীধর নিহত হন। তার মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। সঙ্গে আরও দুই সদস্যের দেহ উদ্ধার হয়।

এই সাফল্যের পরে বস্তার জেলায় সব মিলিয়ে ২২ মাওবাদীর (Maoist) মৃত্যু হল। এর আগে বিজাপুর ও কাঁকের জেলায় মৃত্যু হয়েছে ৩০ মাওবাদীর।

এরপরই বুধবার সুকমা (Sukma) জেলায় আত্মসমর্পণের পথে ৯ মাওবাদীর (Maoist)। প্রশাসনের দাবি আত্মসমর্পণ (surrender) করা মাওবাদীদের মাথার দাম সম্মিলিতভাবে ২৬ লক্ষ টাকা। এর মধ্যে অন্যতম মাওবাদী গেরিলা বাহিনীর সদস্য বান্দু। তার মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা।

Related articles

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...