Monday, April 6, 2026

স্ত্রীর ‘প্রেমিক’ সন্দেহে ভাড়াটেকে জীবন্ত পুড়িয়ে মাটিতে পুঁতলেন ৩৬ বছরের হরদীপ !

Date:

Share post:

ভাড়াটের সঙ্গে প্রেম করছেন স্ত্রী, পরকীয়ার সন্দেহে প্রমাণ পেতেই মারাত্মক কাণ্ড ঘটালেন বছর ছত্রিশের বছরের হরদীপ (পেশায় কৃষক) । ভাড়াটেকে জীবন্ত পুড়িয়ে মাটির নীচে প্রায় ৭ ফুট গভীর গর্তে পুঁতে দিলেন অভিযুক্ত। হরিয়ানার রোহতকের (Rohtak, haryana)এই ঘটনায় রীতিমতো অবাক স্থানীয়রা। যদিও ঘটনা প্রায় তিন মাস আগের। গত সোমবার অর্থাৎ ২৪ মার্চ মূল অভিযুক্ত ও তাঁর বন্ধুদের গ্রেফতার করেছে পুলিশ। মেরঠ খুনের ঘটনায় যখন মুসকান-সাহিলের একের পর এক কাণ্ড সামনে আসছে, ঠিক তখনই হরিয়ানায় এক ভয়ঙ্কর ঘটনার কথা প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

রোহতক পুলিশ (Rohtak Police)সূত্রে জানা যায়, শহরের বাবা মাস্তনাথ বিশ্ববিদ্যালয়ে (Baba Mastnath University ) যোগাসনের শিক্ষক হিসাবে চাকরি করতেন জগদীপ (৪৫) নামের এক ব্যক্তি ৷ বাড়ি থেকে দূরে চাকরির কারণেই তাঁকে রোহতকের একটি বাড়িতে ভাড়া থাকতে হচ্ছিল৷ বাড়ির মালিক হরদীপের (Hardeep)সন্দেহ হয় যে তাঁর স্ত্রীর সঙ্গে সম্পর্কে আছেন ভাড়াটে। এরপরই বন্ধুদের সঙ্গে মিলে জগদীপকে খুনের চক্রান্ত করেন অভিযুক্ত৷ ভাড়াটেকে প্রথমে মারধর করা হয়। তারপর জীবন্ত পুড়িয়ে ৭ ফুট গর্তে পুঁতে দেন হরদীপ ও তাঁর বন্ধুরা। এদিকে বাড়ির ছেলের খোঁজ না মেলায় শিক্ষকের পরিবার শিবাজি কলোনি থানায় নিখোঁজ ডায়েরি করে। ঘটনার তদন্তে নামে পুলিশ। জগদীপের ফোন কল খতিয়ে দেখে হরদীপের উপর সন্দেহ হয় পুলিশের। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই গোটা ঘটনা প্রকাশ্যে আসে। মাটি খুঁড়ে দেহ উদ্ধারের পাশাপাশি হরদীপ ও তাঁর বন্ধু ধরমপালকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজ চলছে।

 

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...