Tuesday, April 7, 2026

মালদায় বৃদ্ধা শাশুড়িকে ‘ডাইনি’ অপবাদে পুড়িয়ে মারার চেষ্টা : ধৃত পুত্রবধূ-বেয়ান

Date:

Share post:

মাঝেমধ্যেই পরিবারের লোকজন অসুস্থ হয়ে পড়ে, আর তার জন্য দায়ী করা হয় বৃদ্ধা শাশুড়িকে। এবার আর শুধু দায়ী করেই থামল না বাড়ির লোকজন।শাশুড়িকে ডাইনি অপবাদ দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা অভিযোগ উঠল। আর এই অভিযোগের তীর পুত্রবধূ এবং তার মায়ের বিরুদ্ধে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের ইংরেজবাজার থানার যদুপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতে জহুরুতালা গোবিন্দপুর এলাকায়।
স্থানীয়রা জানিয়েছেন, রাতে হঠাৎই বৃদ্ধা প্রচন্ড চিৎকার করতে থাকেন। সেই সময় প্রতিবেশীরা ছুটে এলে পুত্রবধূ ও তার বাড়ির লোকেরা সেখান থেকে পালিয়ে যান। বুধবার পুরো ঘটনা জানিয়ে পুত্রবধূ সহ তিন জনের বিরুদ্ধে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ পুত্রবধূ মায়া পাহাড়ি, তার মা মিনতি পাহাড়ি এবং আরও এক আত্মীয়কে গ্রেফতার করেছে।

আক্রান্ত বৃদ্ধার নাম চম্পা পাহাড়ি, বয়স ৬৫ বছর। কপালজোরে এযাত্রায় বৃদ্ধা বেঁচে গিয়েছেন। জানা গিয়েছে, তার স্বামী সুকু পাহাড়ি দীর্ঘদিন ধরে অসুস্থতায় বাড়িতে বন্দি। পরিবারের সঙ্গে থাকলেও ওই বৃদ্ধ দম্পতি আলাদা থাকেন। বৃদ্ধা পুলিশের কাছে অভিযোগ করেছেন, দীর্ঘদিন আগে তার দুই ছেলে মারা গিয়েছে। এরপর থেকেই পরিবারের কেউ অসুস্থ হলে তাকে ডাইনি অপবাদ দেওয়া হয় এবং সেই অসুস্থতার জন্য তাকে দায়ী করা হয়।

বৃদ্ধা আরও জানিয়েছেন, পরিবারের লোকেরা প্রায়ই অভিযোগ করেন যে তিনি খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে সবাইকে অসুস্থ করছেন। এদিন এই ঘটনার প্রতিবাদ করতেই তাকে পুড়িয়ে মারার চেষ্টা হয় বলে অভিযোগ। ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, আপাতত পুলিশি নিরাপত্তায় এই বৃদ্ধ দম্পতি নিজেদের বাড়িতে রয়েছেন। তাদের যাতে কোনও ক্ষতি না হয় সেদিকে নজর রাখছে পুলিশ।

 

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...