Saturday, June 20, 2026

ভাটপাড়ায় দুষ্কৃতী তাণ্ডব, বোমা-গুলি চলার ঘটনায় আহত ১

Date:

Share post:

ফের উত্তপ্ত উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া (Bhatpara, North 24 Parganas)। বোমা-গুলি চলার ঘটনায় অশান্তি ছড়িয়েছে ভাটপাড়া পুরসভার(Bhatpara Municipality) ১৮ নম্বর ওয়ার্ডে। গুলিবিদ্ধ হয়েছেন এক তৃণমূল ঘনিষ্ঠ। এই ঘটনায় ঘাসফুল শিবিরের তরফে সরাসরি অভিযোগের আঙ্গুল তোলা হয়েছে বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh) বিরুদ্ধে। বুধবার রাতের এই ঘটনায় সকালেও যথেষ্ট উত্তেজনা রয়েছে এলাকায়।

তৃণমূল নেতা সোমনাথ শ্যাম (Somnath Shyam) বলেন অর্জুন সিংয়ের লোকেরাই এই ঘটনা ঘটিয়েছে। গুলিবিদ্ধ সাদ্দাম (Saddam) নামের ব্যক্তিকে ইচ্ছাকৃতভাবে মারধর করা হয়েছে। ভাটপাড়ার শান্ত পরিস্থিতিকে অশান্ত করে মানুষের মনে ভয় সৃষ্টি করতে চাইছে বিজেপি বলে অভিযোগ তৃণমূলের। সাদ্দাম ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনিতা দেবীর ছেলে নমিত সিংয়ের ঘনিষ্ঠ। তাঁর পায়ে গুলি লেগেছে। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

 

Related articles

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...