Tuesday, April 7, 2026

তাঁর দাপুটে ব্যাটিং-এই প্রথম জয় কলকাতার, নাইটদের হয়ে দুরন্ত ইনিংস খেলে কী বললেন ডি’কক?

Date:

Share post:

গতকাল রাজস্থানকে ৮ উইকেটে হারিয়ে ২০২৫ আইপিএল-এ প্রথম জয় পায় কলকাতা নাইট রাইডার্স। সৌজন্যে কুইন্টন ডি’কক। ৯৭ রানে অপরাজিত তিনি। ইনিংস সাজান ৬টি ছক্কা এবং ৮ টি চার দিয়ে। আর এই রানের সৌজন্যে ম্যাচের সেরাও তিনি। এই ইনিংসে শুধু ম্যাচ জেতানোই নয়, জোড়া রেকর্ডও গড়েন ডি’কক। আর দলের হয়ে পারফরম্যান্স করতে পেরে উচ্ছ্বসিত নাইট ব্যাটার। বললেন, ১০ দিনের প্রস্তুতি নিয়েছিলাম , সেটাই কাজে লাগাতে পেরে ভাল লাগছে।

ম্যাচ শেষে ডি’কক বলেন, “আমি সুযোগ কাজে লাগাতে পেরে খুশি। পরিস্থিতি অনুযায়ী খেলেছি। এমনিতে আইপিএল বড় বড় চার-ছক্কার জন্য পরিচিত। তবে আজকের পরিস্থিতি সেভাবে খেলার মতো ছিল না।“ এখানেই না থেমে নাইট ব্যাটার আরও বলেন, “ আমাদের ভাগ্য ভাল পরে ব্যাট করার সুযোগ পেয়েছি। উইকেটটা দেখার সময় পেয়ে গিয়েছিলাম। বল কেমন ভাবে ব্যাটে আসছে সেটা দেখে নিয়েছিলাম আমরা। পরিস্থিতি অনুযায়ী খেলেছি। আইপিএল মানেই ছক্কার খেলা। কিন্তু আমার জন্য সেটা নয়। আমি শুধু নিজের মতো খেলে ম্যাচ জেতাতে চাই।“

গত আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলেছিলেন ডি’কক। তবে এবার মেগা নিলামে তাঁকে কিনে নেয় কলকাতা। নতুন মরশুম, নতুন দল। ডি’কক বলেন, “নতুন মানুষের সঙ্গে আলাপ করতে ভাল লাগে। নতুন পরিবেশ ভাল লাগে। কখনও কোনও দলে মিশতে সময় লাগে। কিন্তু কেকেআরে সকলে আমাকে খুব আপন করে নিয়েছে। সেটা ভাল লাগছে।“

এদিকে গতকাল জোড়া রেকর্ডও গড়েন ডি’কক। প্রথমমত, রান তাড়া করার ক্ষেত্রে নাইটদের হয়ে এটাই কোনও ব্যাটারের সর্বোচ্চ স্কোর। এর আগে এই রেকর্ড ছিল ২০১৪ ফাইনালে। ৯৪ রানের ইনিংস খেলেন মণীশ পাণ্ডে। দ্বিতীয়ত, গুয়াহাটির স্টেডিয়ামে এক ইনিংসে সর্বাধিক রানও এখন ডি’ককের দখলে।

আরও পড়ুন- বিশ্বকাপের মূল পর্বে যাওয়ার আশা টিকিয়ে রাখল অস্ট্রেলিয়া-সৌদি আরব

Related articles

ছাব্বিশের ভোটে বিজেপির রিমোট কন্ট্রোল বনাম তৃণমূলের রিপোর্ট কার্ড, ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

বাংলার বিধানসভা নির্বাচনে এবার দুই RC-র মধ্যে লড়াই, মঙ্গলবার সকালে এমন কথাই সোশ্যাল মিডিয়া লিখলেন তৃণমূল কংগ্রেসের (TMC)...

গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে, কেউ পারেনি: ভোট প্রচারে জ্যোতিপ্রিয়কে দরাজ সার্টিফিকেট দলনেত্রীর

রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সেই কারণের জেলযাত্রা। না হলে মন্ত্রিসভায় বালু যত ভালো কাজ করছে, তা কেউ করতে পারেননি।...

খেলো ইন্ডিয়াতে সোনা জয় সঞ্জিতার, বঙ্গ কন্যাকে শুভেচ্ছা মমতার

ক্রীড়াক্ষেত্রে বাংলার মুখ উজ্জ্বল করলেন শিলিগুড়ির সঞ্জিতা ওরাওঁ (Sanjita Oraon)। ছত্তিশগড়ে আয়োজিত প্রথম 'খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস'(Khelo India)-এ...

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব: বনগাঁয় হুঙ্কার মমতার

মতুয়াদের নিয়ে রাজনীতি করলে মুখোশ খুলে দেব- বনগাঁর জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...