Tuesday, April 7, 2026

ফের কাঠগড়ায় মেরঠ, মদ্যপ স্বামীকে খুন করে ড্রামে ভরে দেওয়ার হুমকি স্ত্রীর

Date:

Share post:

উত্তরপ্রদেশের মেরঠের(meerut) সৌরভ হত্যাকাণ্ডের রেশ এখনও কাটেনি তার মধ্যেই ফের স্বামীকে টুকরো করে ড্রামে ভরে দেওয়ার হুমকির অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। তবে এবার খুন হওয়ার আতঙ্কেই থানায় পৌঁছে গেলেন যুবক। মেরঠের কাঁকের খেরা এলাকাতে বাবলু কুমার নামে এক যুবক হঠাৎ থানায় এসে হাজির হন। বাবলু জানান তিনি সকালে ঘুম থেকে দেরি করে উঠছিলেন। হঠাৎ বৌ এসে ইট দিয়ে মারার হুমকি দেয়। তারপর একটা ইট ছুড়ে মারে। তাতেই তার মাথা ফেটে যায়। মারধর করার পর বৌ তাকে বলে টুকরো করে ড্রামে ভরে দেওয়া হবে। এই ধরণের হুমকি শুনে ভয় পেয়ে থানায় অভিযোগ জানাতে যান তিনি। কিন্তু গিয়ে দেখতে পান বৌ আগেই থানায় পৌঁছে গিয়েছে। তাই এই যুবকের অভিযোগ নিতে চাইল না পুলিশ। কাঁকের খেরা থানা তরফে খবর, তদন্তের স্বার্থে অভিযোগকারী যুবকের মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে।

জানা গিয়েছে, প্রতিদিনই মদ্যপান করেন বাবলু যা তার স্ত্রীর অত্যন্ত অপছন্দের। এই স্বভাবের বহুবার প্রতিবাদ করেছিলেন স্ত্রী। প্রতিবাদে কান না দিয়ে রীতিমত স্ত্রীর উপর অত্যাচার চালাতেন সেই যুবক। বিষয়টি নিয়ে প্রতিদিনই অশান্তি লেগে থাকত। একপ্রকার বাধ্য হয়েই স্বভাব পরিবর্তন না করলে বা মদ্যপান না ছাড়লে সৌরভ রাজপুতের মতো তাঁর অবস্থা করবেন বলে বাবলুকে তাঁর স্ত্রী হুমকি দেন। উল্লেখ্য, পাঁচ বছর আগে বিয়ে হয়েছিল বাবলুর ও তাঁদের দুই সন্তান আছে। বাবলু প্রতিদিন মদ্যপান করেন যা নিয়ে পারিবারিক অশান্তি লেগেই থাকতো। রবিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চরম পর্যায়ে পৌঁছয়। তারপরই মহিলা বাবলুর হাতে কামড়ে দেন বলে অভিযোগ জানানো হয়। আপাতত দুজনকেই আশ্বস্ত করে বাড়ি পাঠানো হয়েছে।

 

Related articles

সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে মহাকুম্ভের আইআইটি বাবা

মহাকুম্ভে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Mahakumbh viral) হয়েছিলেন আইআইটি বাবা। এবার সন্ন্যাস ছেড়ে গার্হস্থ্যের পথে পা বাড়ালেন তিনি। সোমবার...

ফের উত্তপ্ত মনিপুর: প্রাণ গেল দুই শিশুর, CRPF-র গুলিতে যুবকের মৃত্যুর অভিযোগ!

মনিপুরে শান্তি প্রতিষ্ঠার ভুয়ো দাবি করে আসা নরেন্দ্র মোদির আশ্বাস কতটা মিথ্যে তা আবারও প্রমাণ হল সন্দেহভাজন জঙ্গি...

বয়কট ম্যাজেক মোমেন্টস-সহ অভিযুক্তদের, বুধ থেকে কাজ শুরু টলিপাড়ায়

যাদের জন্য ঘরের ছেলে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে (Rahul Arunaday Banerjee) হারালাম। তাদের সঙ্গে আর কোনও রকম কাজ নয়।...

IPL: ফের ধাক্কা কেকেআর শিবিরে, পাথিরানাকে নিয়ে অপেক্ষা বাড়ছে নাইটদের

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন নাইটরা। প্রথম দু ম্যাচে জয় আসেনি, তৃতীয় ম্যাচে বাঁচিয়ে দিয়েছে বৃষ্টি। এরইমধ্যে শ্রীলঙ্কান পেসার...