Saturday, April 4, 2026

পাণ্ডবেশ্বর কুমারডিহিতে যুবকের রহস্যমৃত্যু , দেহ উদ্ধারে গিয়ে আক্রান্ত খোদ ডিসি 

Date:

Share post:

সাতসকালে উত্তপ্ত দুর্গাপুর (Durgapur) , পাণ্ডবেশ্বরের কুমারডিহিতে (Kumardihi, Pandabeswar) যুবকের রহস্যমৃত্যু ঘিরে তুলকালাম এলাকায়। প্রতিবেশীর বাড়ি থেকে যুবকের ঝুলন্ত দেহ মিলেছে। পরকীয়া সম্পর্কে যে এই যুবককে খুন হতে হয়েছে বলে অনুমান স্থানীয়দের। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করতে গেলে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। বচসা বাধে পুলিশের সঙ্গে। যুবকের খুনিকে অবিলম্বে ধরার দাবি করেন এলাকাবাসী। পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলে পুলিশের গাড়ি ভাঙচুর, ইট বৃষ্টি শুরু করেন বিক্ষোভকারীরা। ইটের আঘাতে রক্তাক্ত খোদ দুর্গাপুরের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা (Abhishek Gupta)। এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ কুমারডিহি গ্রামের বেশ কয়েকটি জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। তা সত্ত্বেও কোন ক্রাইম হলে দোষী ধরা পড়ে না বা উপযুক্ত শাস্তি হয় না। যে যুবকের রহস্যমৃত্যু ঘিরে তুলকালাম এলাকা সেই মৃতদেহ কাউকে না জানিয়ে উদ্ধার করা হচ্ছিল কেন প্রশ্ন তোলেন স্থানীয়রা? এর পাশাপাশি অবিলম্বে খুনিকে ধরতে হবে বলেও চিৎকার করতে থাকেন তাঁরা। ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত হয়েছেন। ধুন্ধুমার পরিস্থিতি সামাল দিতে কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে। যে দম্পতির বাড়ি থেকে যুবকের দেহ উদ্ধার হয়েছে তাঁদের আটক করা হয়েছে বলে খবর। মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...