Thursday, March 19, 2026

টাকার লোভেই বাঘাযতীনে মাকে খু.ন ছেলের, চা.ঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে

Date:

Share post:

২৪ ঘন্টার মধ্যেই বাঘাযতীনে বন্ধ ফ্ল্যাট থেকে বৃদ্ধার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য এল পুলিশের হাতে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের অনুমান মালবিকা মৈত্র নামে অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে খুন করেছেন তাঁর ছেলে। টাকা নিয়ে সমস্যার ফলেই ছেলে মাকে খুন করে থাকতে পারে। বৃদ্ধার ছেলে অভিষেক মৈত্রকে এখনও খুঁজে পায়নি পুলিশ। তাঁর মোবাইল ফোনও বন্ধ।

প্রসঙ্গত, বুধবার দুপুরে বাঘাযতীনের বিবেকানন্দ পল্লির ভাড়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ৭২ বছরের মালবিকা মৈত্রর অর্ধদগ্ধ দেহ। ওই ফ্ল্যাটে ছেলে অভিষেককে নিয়ে থাকতেন তিনি। ২ মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। স্থানীয়রা জানিয়েছেন মঙ্গলবার সন্ধ্যায় শেষবার তাঁকে দেখা যায়। বুধবার বেলা সাড়ে বারোটা নাগাদ ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরোতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ফ্ল্যাটের দরজা বাইরে থেকে বন্ধ ছিল বলে দরজা ভেঙে ভিতরে ঢুকতে হয়। ঢুকতেই দেখা যায় বিছানার উপর পড়ে রয়েছে বৃদ্ধার অর্ধদগ্ধ দেহ। বিছানাটা পুড়ে গিয়েছে। গলার কাছে বালিশ চাপা দেওয়া ছিল। ঘরে একটি কেরোসিনের জ্যারিকেন উদ্ধার হয়। খবর পেয়ে এদিন লালবাজারের হোমিসাইড বিভাগের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন।

মালবিকাদেবীর ছেলে একটি বেসরকারি ব্যাঙ্কে চাকরি করেন। বৃদ্ধা সারাদিন একাই ফ্ল্যাটে থাকতেন। ছেলে অফিসে যাওয়ার সময় বাইরে থেকে তালা দিয়ে পাশের ফ্ল্যাটে চাবি রেখে যেতেন। বুধবার তিনি তালা দিলেও চাবি রেখে যাননি। তাঁকে ফোন করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। তদন্তে নেমে গোয়েন্দারা মালবিকাদেবী ও তাঁর ছেলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরীক্ষা করতে গিয়ে দেখেন কয়েকদিন আগেই মালবিকাদেবীর অ্যাকাউন্ট থেকে ছেলের অ্যাকাউন্টে প্রায় ৯ লক্ষ টাকা পাঠানো হয়েছে। ছেলের অ্যাকাউন্টে আছে ১৯ লক্ষ টাকা। এর পরই গোয়েন্দারা নিশ্চিত হন, টাকা পয়সা নিয়ে বিবাদের ফলেই মাকে খুন করেছেন ছেলে। অভিযুক্ত ছেলের সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজ চালাচ্ছে পুলিশ।

আরও পড়ুন- খুনের হুমকিতে ভয় নেই ভাইজানের! পাকিস্তানে কাজ করতে আগ্রহী, জানালেন সলমন

Related articles

ভোটের আবহে উত্তপ্ত হাড়োয়া! নৃশংস খুন তৃণমূল কর্মী

বাংলায় (West Bangal Election) ভোট ঘোষণা হওয়ার পরই হিংসা শুরু বিরোধীদের। বৃহস্পতিবার সকালে উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় উদ্ধার...

চকলেটের প্রলোভন, তারপর মর্মান্তিক পরিণতি — নন্দগ্রামে চার বছরের শিশুহত্যায় গ্রেফতার প্রতিবেশী যুবক

বেটি বাঁচাও, বেটি পড়াও স্লোগান তোলা বিজেপিশাসিত রাজ্যেই চার বছরের শিশুকন্যাকে (Child Girl) চকোলেটের লোভ দেখিয়ে খুন। চাঞ্চল্য...

আইপিএলের আগেই বিরাট চমক, নিজস্ব স্টেডিয়াম বানাল শাহরুখের দল

আইপিএল শুরুর আগে বিরাট চমক দিল নাইট রাইডার্স। নিজস্ব স্টেডিয়াম বানিয়ে ফেলল শাহরুখ খানের দল। মার্কিন যুক্তরাষ্ট্রে (United...

ফের ভারত-পাকিস্তান পারমাণবিক সংঘাতের সম্ভাবনা! চাঞ্চল্যকর মার্কিন রিপোর্ট প্রকাশ্যে 

ভারত এবং পাকিস্তানের মধ্যে যে কোনও মুহূর্তে পারমাণবিক সংঘাত (India Pakistan Nuclear Conflict) তৈরি হতে পারে, সম্ভাবনার কথা...