Saturday, April 4, 2026

পুতিনের অসুস্থতার জল্পনাকে আরও উসকে দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি!

Date:

Share post:

রুশ প্রেসিডেন্ট পুতিনের গুরুতর অসুস্থতা নিয়ে প্রতিবেদন গত কয়েকদিন ধরে পশ্চিমি গণমাধ্যমগুলোতে ভেসে বেড়াচ্ছে। রাশিয়ার পক্ষ থেকে প্রায়ই বিষয়টি অস্বীকার করা হয়।একজন ব্রিটিশ গোয়েন্দাও দাবি করেছিলেন পুতিন গুরুতর অসুস্থ। তার চিকিৎসা চলছে।এ বার সেই ‘প্রচারে’ শামিল হলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও!

জেলেনস্কি দাবি করেছেন পুতিনের শীঘ্রই মৃত্যু হবে! তিনি বলেন, পুতিন শীঘ্রই মারা যাবেন এবং এটি সত্য। পুতিনের বয়স এখন ৭২ বছর।তার শারীরিক এবং মানসিক সুস্থতা নিয়ে জল্পনা অনেকদিন ধরে চলছে। কয়েক বছর ধরেই তার অসুস্থতা নিয়ে নানান খবর ছড়িয়েছে।কখনও দাবি করা হয়েছে তিনি হৃদরোগে আক্রান্ত। কখনও খবর ছড়িয়েছে তার মাথায় টিউমার হয়েছে। আবার কখনও এমনও শোনা গিয়েছে যে কিডনির সমস্যায় তার দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে গিয়েছে।এমনকী, তিনি নাকি পার্কিনসন্সে আক্রান্ত হয়ে জিভে জড়তার কারণে কথা বলতে পারছেন না।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন অসুস্থতার খবর উড়িয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এ ব্যাপারে ফ্রান্সের গণমাধ্যমে ল্যাভরভ বলেন, আপনারা জানেন, প্রেসিডেন্ট পুতিন প্রতিদিন জনসম্মুখে আসছেন। আপনারা তাকে টিভির পর্দায় দেখতে পান, তার বক্তব্য পড়েন, তার বক্তব্য শোনেন। তিনি আরও বলেন, আমি মনে করি না কোনও বোধসম্পন্ন মানুষ পুতিনের মধ্যে কোনও রোগ বা অসুস্থতার লক্ষণ দেখতে পাবেন। যারা প্রতিদিনই এরকম গুজব ছড়াচ্ছেন আমি এটি তাদের বিবেকের কাছে ছেড়ে দিতে চাই।

কিছুদিন আগে পুতিনের একজন ঘনিষ্ঠ ধনকুবেরের একটি অডিও বার্তা ফাঁস হয়। সেই অডিওতে ওই ধনকুবের জানান, পুতিনের ক্যান্সার হয়েছে।তার শরীরে দ্রুত ক্যান্সারের জীবাণু ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার মধ্যে মারাত্মক অসুস্থতার বেশ কিছু লক্ষণও ফুটে উঠেছে। পুতিন আর দুই থেকে তিন বছরের বেশি বাঁচবেন না বলে জানিয়ে দিয়েছেন চিকিৎসকরা।

 

 

Related articles

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...