Thursday, June 25, 2026

শরীরে একাধিক আঘাতের চিহ্ন, ডোমজুড়ে জঙ্গল থেকে উদ্ধার শিশুর রক্তাক্ত দেহ

Date:

Share post:

চার বছরের শিশুটির দেহ যখন উদ্ধার হয়, তখন দেখা যায় শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।এমনকী, পিঠের দিকে রয়েছে আগুনের ছ্যাঁকার দাগ।হাওড়ার ডোমজুড়ে রক্তাক্ত অবস্থায় শিশুটির দেহ উদ্ধার হয়। স্থানীয়দের দাবি, শিশুটিকে খুন করা হয়েছে। মৃত শিশুর নাম শেখ আয়ুষ (৪)। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ডোমজুড়ের সলপ ডাঁসপাড়া এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না ওই শিশুকে। সকালে স্কুলের যাওয়ার জন্য তাকে খোঁজাখুঁজি শুরু হয়। পরিবারের দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও হদিশ পায়নি। দুপুর সাড়ে ১২নাগাদ তাকে হাত পা বাঁধা অবস্থায় বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিশুটি যে জামা পড়েছিল সেই জামা দিয়েই তার গলা প্যাঁচানো ছিল।খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ। পারিবারিক শত্রুতা জেরে না কী অন্য কোনও কারণে খুন, তদন্ত করেছে পুলিশ।

তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। দেখা যায় ওই শিশুকে হেঁটে যেতে। তার পিছু নিয়েছিল এক নাবালক। সেই সূত্র ধরে ওই নাবালককে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরায় ভেঙে পড়ে সে খুনের কথা স্বীকার করে। দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা ওই নাবালক।পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়ায় দর্জির কাজ শিখতে এসেছিল সে। তার মামা তাকে এনেছিল কাজ শেখাতে। হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি জানান, সামান্য কারণে এই খুনের ঘটনা। গ্রেফতার করা হয়েছে ওই নাবালককে।তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করা হবে।

 

 

Related articles

তারাতলা বিপর্যয় নিয়ে আজ বিধানসভায় বিবৃতি দেবেন মুখ্যমন্ত্রী

রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম অর্ধের আজ শেষ দিন। বৃহস্পতিবার সকাল এগারোটা নাগাদ অধিবেশন শুরু হলে তারাতলার নির্মীয়মান...

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...