Wednesday, March 25, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) জয় দিয়ে আইপিএল-এর অভিযান শুরু করেছে দিল্লি ক্যাপিটালস । গত সোমবার লখনউ সুপার জায়ান্টকে ১ উইকেট হারায় অক্ষর প্যাটেলের দল। তবে এই ম্যাচে খেলেননি কে এল রাহুল। অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছিলেন তিনি। তবে সূত্রের খবর, দ্বিতীয় ম্যাচে ফিরতে চলেছেন রাহুল।

২) ২৯ মার্চ বিসিসিআই-এর মেগা বৈঠক। আর সূত্রের খবর, এই বৈঠকে নাকি আলোচনা হবে ক্রিকেটারদের চুক্তির ফরম্যাট নিয়ে। জানা যাচ্ছে, কেন্দ্রীয় চুক্তিতে কয়েকজন নতুন মুখকে দেখা যেতে পারে । এছাড়াও আলোচনা হবে বিরাট কোহলি-রোহিত শর্মা-রবীন্দ্র জাদেজার চুক্তি নিয়ে।

৩) ২৯ মার্চ বিসিসিআই-এর মেগা বৈঠক। যেই বৈঠকে থাকবেন বোর্ড কর্তারা এবং প্রধান নির্বাচক অজিত আগারকার। যেই বৈঠকে আলোচনার বিষয় ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার দল নিয়ে হবে বৈঠক। এছাড়াও ভাগ্য নির্ধারন হবে ইংরেজদের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার নেতা কে হবে।

৪) জানা যাচ্ছিল আসন্ন ইংল্যান্ড সিরিজের জন্য টিম ইন্ডিয়ার নেতা হিসাবে রোহিত শর্মাকেই বেঁছে নিয়েছিল বিসিসিআই। তবে সূত্রের খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নাকি খেলতে চাইছেন না রোহিত। এখন প্রশ্ন রোহিত না খেললে কে দেবেন নেতৃত্ব টিম ইন্ডিয়াকে। আর সেই সিদ্ধান্ত নিতে শনিবার বৈঠকে বসবে বিসিসিআই।

৫) গত বুধবার আইপিএল-এ প্রথম জয় পায় কলকাতা নাইট রাইডার্স । রাজস্থান রয়্যালসকে ৮ উইকেটে হারিয়ে চলতি আইপিএল-এ প্রথম জয় তুলে নেয় কেকেআর। আর দলের এই জয়ের জন্য বোলারদের কৃতিত্ব দিলেন নাইট অধিনায়ক অজিঙ্কে রাহানে।

আরও পড়ুন- কবে মাঠে ফিরবেন রাহুল ? এল বড় আপডেট 

 

 

 

 

 

 

 

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...