Saturday, June 20, 2026

ভূস্বর্গে জঙ্গি – সেনা সংঘর্ষ! গোলাগুলিতে খতম দুই জঙ্গি, মৃত্যু তিন পুলিশকর্মীরও 

Date:

Share post:

জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিকেশ দুই জঙ্গি। গত রবিবার (২৩ মার্চ ) থেকেই হীরানগর সেক্টরে (Hiranagar Sector) জঙ্গি এবং নিরাপত্তাবাহিনীর মধ্যে গুলিযুদ্ধ শুরু হয়েছিল। সন্ত্রাসবাদীদের প্রতিটা আক্রমণের পাল্টা জবাব দিচ্ছিল ভারতীয় সেনা (Indian Army)। সেই লড়াইয়ে বৃহস্পতিবার রাতে দুই জঙ্গির মৃত্যুর খবর মিলেছে। গোলাগুলিতে তিন পুলিশ কর্মী ও নিহত হয়েছেন বলে খবর। আহত ৫ জনের মধ্যে তিনজনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক বলে সেনাসূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার হীরানগর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে রাজবাগের ঘাটি জাঠানার জাখোল গ্রামে নতুন করে গুলিযুদ্ধ শুরু হয়। ও তোর খেতে হামলা হলেও পাল্টা জবাব দিতে শুরু করে নিরাপত্তারক্ষী বাহিনী। দুপক্ষের গোলাগুলিতে দুই জঙ্গি নিকেশ হয়েছে বলে জানা গেছে। সূত্রের খবর, শনিবার সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করেছে একদল জঙ্গি। নতুন একটি সুড়ঙ্গের মাধ্যমে তারা ভারতে প্রবেশ করেছে। হীরানগর এলাকায় তল্লাশি চালানোর সময় তিনজনকে হেফাজতে নিয়েছে পুলিশ।সানিয়াল গ্রাম থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পাক সীমান্তের দিকে যাওয়ার সময় তাঁদের ধরা হয়। এখনও পর্যন্ত জম্মু-কাশ্মীরে গোলাগুলি চলছে বলে জানা যাচ্ছে।

 

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...