Monday, April 6, 2026

সরাসরি উড়ান-কলকাতায় অক্সফোর্ডের ক্যাম্পাস, দুই লক্ষ্য পূরণ করিয়েই ছাড়ব: মুখ্যমন্ত্রী

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

সফল লন্ডন সফর। ভারতীয় হাইকমিশন থেকে শিল্পসভা- বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) একটাই আর্জি ছিল- কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবা। আর বৃহস্পতিবার, অক্সফোর্ডের কেলগ কলেজের ভাষণে কালকাতায় বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্য়ালয়ের ক্যাম্পাস করার আবেদন জানান মমতা। ফেরা দিন সকালে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, এই দুই লক্ষ্য পূরণ করিয়েই ছাড়ব।

সোমবার, লন্ডনের (London) হাই কমিশনের পর মঙ্গলবার শিল্পসভাতেও একই আর্জি জানান মুখ্যমন্ত্রী। বলেন, ”কলকাতা-বিমান সরাসরি বিমান চালু করুন।” মাত্র ৮ ঘণ্টার যাত্রাপথ। ব্রেক জার্নির ফলে ১৮ ঘণ্টা লাগে। সোমবার লন্ডনে ভারতীয় হাই কমিশনে এই কথা উল্লেখ করে সরাসরি বিমান পরিষেবার আর্জি জানান মমতা। শিল্পসভাতে একদম এগিয়ে তিনি বলেন, “ব্রিটিশ এয়ারওয়েজকে বিনীত অনুরোধ। যাঁরা প্রথম আসবেন, তাঁদের জ্বালানিতে ছাড় দেব। অন্ডালে গ্রিন এয়ারপোর্ট চালু হয়েছে। একটাও সিট খালি থাকবে না। আমরা প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছি।” সপ্তাহে অন্তত দুদিন সরাসরি কলকাতা-লন্ডন উড়ান চালু করুক ব্রিটিশ এয়ারওয়েজ।

বৃহস্পতিবার, লন্ডনে কেলগ কলেজ থেকেই কলকাতায় অক্সফোর্ডের ক্যাম্পাস করার আবেদন করেন মুখ্যমন্ত্রী। কলকাতা থেকেই ভারতে অক্সফোর্ডের ক্যাম্পাস শুরু করার অনুরোধ করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “আমাদের পড়ুয়ারা সব সময় তৈরিই রয়েছে।“

ফেরার দিন সকালে সফরের বিষয় বলতে গিয়ে দৃঢ় প্রতিজ্ঞ মমতা (Mamata Bandopadhyay) বলেন, দুই লক্ষ্য পূরণ করিয়েই ছাড়ব। এক, কলকাতা লন্ডন সরাসরি উড়ান ও দুই, কলকাতায় অক্সফোর্ডের ক্যাম্পাস তৈরি।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...