Monday, April 6, 2026

বাম আমলের ভাগাড় নিয়ে বিক্ষোভে বামেরাই! হাওড়ায় অশান্তি তৈরির চেষ্টা

Date:

Share post:

জন সমর্থন হারিয়ে শূন্যের নিচে যাওয়ার পথে সিপিআইএম (CPIM)। রাজ্যে কোনও ঘটনা ঘটলেই তাকে ইস্যু করে মাথা তুলে দাঁড়ানোর মরিয়া চেষ্টা অব্যাহত। তা করতে গিয়ে তারা ভুলেই গেলেন বেলগাছিয়ার ভাগাড় নিয়ে প্রতিবাদ করলে নিজেদের দিকেই আঙুল উঠবে। ভাগাড় (dump yard) তৈরির আগে মাটি পরীক্ষা না করা নিয়ে বিশেষজ্ঞরা যে প্রশ্ন তুলেছেন, তাতে বামেদের ব্যর্থতাই স্পষ্ট হয়ে গিয়েছে। এবার সেই ভাগাড়-কে ইস্যু করে হাওড়া পুরসভা (Howrah Corporation) এলাকাকে অশান্ত করার ব্যর্থ চেষ্টায় বামেরা।

অন্তত কুড়ি বছর আগে বেলগাছিয়ার ভাগাড় প্রতিস্থাপন প্রয়োজন ছিল, এলাকায় ধস নামার পরে মত বিশেষজ্ঞদের। তা সত্ত্বেও সেই আমলে বাম প্রশাসন কোনও নজরই দেয়নি তাতে। সম্প্রতি ধসের ঘটনার পরে বাসিন্দাদের ক্ষতিপূরণ, পুণর্বাসন থেকে ভাগাড় নিয়ে পদক্ষেপে কোনও খামতি রাখেনি রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। ইস্যু হাতড়ে বেড়ানো সিপিআইএম (CPIM) সেই ভাগাড় (dump yard) নিয়ে শুক্রবার হাওড়া কর্পোরেশন (Howrah Corporation) অভিযানে নামে।

হাতে গোনা কিছু কর্মী নিয়ে রীতিমত অসভ্যতা করতে দেখা যায় এদিন বাম আন্দোলনকারীদের। পুরসভার বাইরে পুলিশ কর্মীর থেকে আন্দোলনকারীর সংখ্যা ছিল কম। তা সত্ত্বেও তারা ব্যারিকেডের (barricade) উপর উঠে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। সামান্য সময়ের ‘আন্দেলনে’ দিশাহীন বামেরা একের পর এক প্রশ্ন তোলে। এমনকি প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তীর বিরুদ্ধেও প্রতিবাদ করে তারা। দাবি জানানো হয়, দ্রুত হাওড়া কর্পোরেশনে নির্বাচনের।

Related articles

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...