Friday, June 19, 2026

পড়ুয়ারা তৈরি, কলকাতা থেকেই ভারতে অক্সফোর্ডের ক্যাম্পাস শুরু করার অনুরোধ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

লন্ডনে দাঁড়িয়ে কলকাতায় অক্সফোর্ডের ক্যাম্পাস করার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী। বাংলা বিবেকানন্দর রাজ্য। আর এই বাংলার মাটিতেই অক্সফোর্ডের ক্যাম্পাস গড়ার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেলগ কলেজ থেকেই তিনি জানান, ‘আমাদের পড়ুয়ারা সব সময় তৈরিই রয়েছে।’ ৯ বছরে বাবাকে হারিয়ে লড়াই শুরু করেছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। এখনও লড়ে চলেছেন তিনি। তাই এবার অক্সফোর্ডের পড়ুয়াদেরও বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বললেন,”একবার ব্যর্থ হলে হাজারবার চেষ্টা কর, তোমরা সফল হবেই।”

দেশের মধ্যে বাংলা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। নজর কেড়েছে বিশ্বের। আজ পরিসংখ্যান দিয়ে লন্ডনের মাটিতে দাঁড়িয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভূয়সী প্রশংসা করেন বাংলার ছাত্র সমাজের। জানালেন, ‘আমাদের ছাত্ররা অত্যন্ত প্রতিভাবান, ছাত্ররাই সমাজের ভবিষ্যৎ’।

তাঁর কথায়, “কলকাতা বর্তমানে চাকরির জন্য বড় গেটওয়ে হয়ে উঠছে। কয়েক বছরেই বেকারত্বের হার ৪৬ শতাংশ কমেছে। ১ কোটি ৭৫ লক্ষ মানুষ আর আন্ডার প্রিভিলেজ সেকশনে নেই।” তাঁর আরও সংযোজন,”বাংলায় স্কুল ড্রপ আউট কমে দাঁড়িয়েছে ২ শতাংশ। এটা শূন্যে পৌঁছে যাবে।” ভারতীয় সময় রাত ১১.০৫ মঞ্চে ওঠেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য ছিল শিশু এবং নারীর ক্ষমতায়ন।

আরও পড়ুন- সভা বানচালের ছক উড়িয়ে ছক্কা হাঁকালেন মমতা, চ্যালেঞ্জ ছুড়ে বললেন, “আবার আসব”

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...