Sunday, February 22, 2026

৬ পিস রাম-বামের অসভ্যতা উড়িয়ে লন্ডন সফরের শেষ দিনে ফুরফুরে মেজাজে মমতা

Date:

Share post:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

লন্ডন সফরের শেষদিনে ফুরফুরে মেজাজে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। বৃহস্পতিবার, অক্সফোর্ডে জনা ছয়েক রাম-বামের পরিকল্পিত অসভ্যতাকে পাত্তাই দিলেন না চিরকালের লড়াকু নেত্রী। পাল্টা জানালেন, আমি তো উত্তর দিতেই এসেছিলাম। কিন্তু ওরা অসভ্যতা করল।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বাংলার মুখ্যমন্ত্রী ভাষণের মধ্যে অসভ্যতার ঘটনায় চারিদিকে নিন্দার ঝড় উঠেছে। প্রবাসী ভারতীয় ও বাঙালিদের মতে, কারও বিরুদ্ধ রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু একজন মুখ্যমন্ত্রী, বাংলা তথা ভারতের প্রতিনিধি হয়ে এসেছেন, তাঁর সামনে এই ধরনের অভব্য আচরণ করা একেবারেই উচিত হয়নি।

তবে, ওই বিষয়টিকে একেবারেই পাত্তা দিতে নারাজ মমতা। লন্ডনের (London) প্রবল ঠাণ্ডায় বেলা ১২টা নাগাদ হাঁটতে বেরিয়ে পড়েন তিনি। পায়ে চিরাচরিত হাওয়াই চপ্পল। জগিং করলেন কিছুক্ষণ। দেখা হয় সপরিবারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও। তাঁদের আবদার মেনে ছবি তোলেন মমতা।

বৃহস্পতিবার অক্সফোর্ডে ঘটনা প্রসঙ্গে মমতা (Mamata Bandopadhyay) বলেন, সব প্রশ্নের উত্তর দিতে তৈরি ছিলেন তিনি। যখন ওই ছপিস রাম – বাম যখন পোষ্টার, প্ল্যাকার্ড নিয়ে অসভ্যতা করছিল সেসময় অক্সফোর্ড কর্তৃপক্ষ বলেন, ওদের বের করে দিচ্ছি আমরা। কিন্তু মুখ্যমন্ত্রী কর্তৃপক্ষকে থামিয়ে বলেন, ওরা কিছু একটা বলতে এসেছে বলুক। এটাই তো গণতন্ত্র। কিন্তু বিক্ষোভের নামে যখন মাত্রা ছাড়া অসভ্যতা শুরু হয়, তখন রক্ষী ও জনতা তাদের তাড়া করে বের করে দেন। যদিও, মমতার মতে, এইসব নিয়ে মোটেও ভাবিত নন।

দীর্ঘ পরিকল্পনা করেই যে মুখ্যমন্ত্রীর সফরে গন্ডগোল পাকানো হয় তা ইতিমধ্যেই স্পষ্ট। অত্যন্ত সংযম দেখিয়ে এবং পরিণত রাজনীতিবিদের ভূমিকায় নেমে গোটা বিষয়টিকে তিনি হালকা চালে ট্যাকল করেছেন। গণতান্ত্রিক সৌজন্য বজায় রেখে উপস্থিত জনতাকে বলেছেন, ওদের বের করে দেবেন না, থাকতে দিন। কিন্তু উপস্থিত পড়ুয়া ও জনতা কার্যত ঘাড়ধাক্কা দিয়ে ৬ পিস নিকৃষ্ট প্রজাতির রাম-বামের আপদকে বের  করে দেয়। গোটা বিষয়টিকে সামলানোর জন্য সকলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কুর্নিশ জানাচ্ছেন। একটুও না রেগে কোনও খারাপ কথা না বলে যেভাবে হাসিমুখে কার্যত তাদের দিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তাও অবাক করেছে অক্সফোর্ডকে লন্ডনকে, কলকাতাকে, ভারতবর্ষকে। আজ রাতের বিমানে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবেন মুখ্যমন্ত্রী এবং তাঁর সফরকারী দলের সদস্যরা। আগামিকাল তাঁর কলকাতায় ফেরার কথা। তার আগে সকালে লন্ডনে রাজপথে ফের একবার হেঁটে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

spot_img

Related articles

বিয়ে নিয়ে অশান্তি, তরুণীকে নারকীয় অত্যাচার লিভ ইন পার্টনারের

গুরগাঁওতে (Gurugram) ডেটিং অ্যাপে আলাপের পর পছন্দের সঙ্গীর সাথে লিভ ইনে (Live in)থাকতেন ১৯ বছরের তরুণী। কিন্তু দুঃস্বপ্নেও...

ভাঙড়ে শওকত-খাইরুলের উপর হামলা, অভিযোগের আঙুল আইএসএফের দিকে 

উত্তপ্ত ভাঙড়, ক্যানিং উত্তর-পূর্বের বিধায়ক শওকত মোল্লার (Saokat Molla)গাড়িতে বোমা ছোড়ার অভিযোগ। আক্রান্ত তৃণমূল নেতা খাইরুল ইসলাম। শনিবার...

দেশজুড়ে নাশকতার ছক! বাংলা-তামিলনাড়ু থেকে ৮ জঙ্গি গ্রেফতার পুলিশের 

বিদেশি চক্রের নির্দেশে ভারতে একটি বড় সন্ত্রাসী হামলার পরিকল্পনা! পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ু (West Bengal and Tamilnadu) থেকে ৮...

সোম থেকে SIR নিষ্পত্তিতে ৯৫ বিচারক, বিধানসভা ভিত্তিক আধিকারিক: রবিতেই প্রশিক্ষণ

সুপ্রিম কোর্টের নির্দেশের পরই শুরু কলকাতা হাই কোর্টের তৎপরতা। অল্প সময়ে কীভাবে প্রায় ৫০ লক্ষ লজিকাল ডিসক্রিপেন্সি সমস্যার...