Friday, April 3, 2026

জল্পনার অবসান, ইডেনেই হচ্ছে কলকাতা-লখনউ ম্যাচ, বদল হল দিন, কবে মুখোমুখি হচ্ছে KKR-LSG?

Date:

Share post:

জল্পনার অবসান । ইডেনেই হচ্ছে কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টের ম্যাচ। তবে পরিবর্তন হয়ে ম্যাচের দিন। প্রথমে ঠিক ছিল ৬ এপ্রিল হবে ওই ম্যাচ। তবে ৬ এপ্রিল নয়, ম্যাচ হবে ৮ এপ্রিল, জানাল বিসিসিআই ।

এদিন বসিসিআই-এর পক্ষ থেকে জানান হয়, ৬ এপ্রিলের বদলে কলকাতা বনাম লখনউ ম্যাচ হবে ৮ এপ্রিল। সময় একই রাখা হয়েছে। অর্থাৎ খেলা হবে দুপুর ৩.৩০টা থেকে।

প্রথমে আইপিএল-এর পক্ষ থেকে যে সূচি প্রকাশ করা হয়েছিল , সেখানে ইডেন গার্ডেন্সে ৬ এপ্রিল ম্যাচ ছিল কলকাতা-লখনউর। তবে সেদিন রামনবমী। তাই রাজ্যজুড়ে পালিত হবে রামনবমী। শহরের বিভিন্ন প্রান্তে বেশ কিছু মিছিল বেরতে চলেছে রামনবমী উপলক্ষে। ৬ এপ্রিল রামনবমী থাকায় কলকাতা পুলিশের তরফে সিএবি-কে চিঠি দিয়ে জানানো হয়েছিল, ওই দিন পর্যাপ্ত পরিমাণে পুলিশ দেওয়া সম্ভব নয়। সিএবি-র তরফে সেই চিঠি পাঠিয়ে দেওয়া হয় বোর্ডের কাছে। এরপরই জল্পনা ছড়ায়, ম্যাচ সরে যেতে পারে গুয়াহাটিতে। তবে শেষমেশ জল্পনার অবসান ঘটল এদিন। ভারতীয় ক্রিকেটের তরফ থেকে জানিয়ে দেওয়া হল, ম্যাচ নয় বদল হল ম্যাচের দিন।

আরও পড়ুন- ‘মৃত্যুর আগে তীব্র যন্ত্রনায় ভুগছিলেন মারাদোনা’, চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন ফরেনসিক বিশেষজ্ঞ

Related articles

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...