Thursday, June 25, 2026

‘মৃত্যুর আগে তীব্র যন্ত্রনায় ভুগছিলেন মারাদোনা’, চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন ফরেনসিক বিশেষজ্ঞ

Date:

Share post:

গত ২০২০-র নভেম্বরে মৃত্যু হয় মারাদোনার। তখন থেকেই অভিযোগ উঠেছিল যে মারাদোনার মৃত্যু স্বাভাবিক নয়। বুয়েনোস আইরেসের একটি আদালতে মারাদোনার মৃত্যুরহস্য নিয়েও চলছে তদন্ত। অভিযুক্তের তালিকায় রয়েছেন সাত জন। আর এবার এল চাঞ্চল্যকর তথ্য । ফরেনসিক বিশেষজ্ঞ মাউরিসিও ক্যাসিনেলি এদিন জানান , মারাদোনা কমপক্ষে ১০ দিন ধরে তাঁর ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। তীব্র যন্ত্রনায় ভুগছিলেন তিনি।

আজ ছিল মারাদোনার মৃত্যুর কারণ খুঁজতে আর্জেন্তিনার আদালতে শুনানি। সেখানে মাউরিসিও ক্যাসিনেলি বলেন, “মারাদোনা কমপক্ষে ১০ দিন ধরে তাঁর ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। তাতে জল জমেছিল। তবে তাঁর মৃত্যু হয়েছে হার্টফেল এবং লিভার সিরোসিসের কারণে। গোটা হৃদযন্ত্র চর্বি এবং জমাট বাঁধা রক্তে পুরোপুরি ঢাকা ছিল। এতেই বোঝা গিয়েছে মৃত্যুর আগে উনি কতটা কষ্ট পেয়েছেন। “ ক্যাসিনেলির সংযোজন, মারাদোনা যে বাড়িতে মারা গিয়েছেন সেখানে তাঁকে রাখা ঠিক হয়নি। জানা যাচ্ছে, ডাক্তার-নার্স-সহ যে সাত জনের বিরুদ্ধে মামলা চলছিল, তাঁদের বিরুদ্ধে ‘উদ্দেশ্যপ্রণোদিত হত্যার’ অভিযোগ আনা হয়েছে।

২০২০-র নভেম্বরে মৃত্যু হয় মারাদোনার। তখন থেকেই অভিযোগ উঠেছিল যে এই মৃত্যু স্বাভাবিক নয়। বুয়েনোস আইরেসের একটি আদালতে মারাদোনার মৃত্যুরহস্য নিয়ে চলছে তদন্ত। গ্রেফতার করা হয়েছে মারাদোনার প্রাক্তন দেহরক্ষী জুলিও সিজার কোরিয়াকে। এদিকে ডাক্তার-নার্স-সহ সাত জনের বিরুদ্ধে মামলা করেছেন কিংবদন্তি ফুটবলারের মেয়ে জানা মারাদোনা।

আরও পড়ুন- হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন তামিম, কবে নামবেন মাঠে ?

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...