Monday, April 6, 2026

আজ আইপিএল-এ মহারণ, মুখোমুখি CSK-RCB , অনন্য নজিরের সামনে বিরাট

Date:

Share post:

আজ আইপিএল-এ মহারণ। চেন্নাইয়ে মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। আর এই ম্যাচে নামার আগে অনন্য নজিরের সামনে দাঁড়িয়ে আরসিবির তারকা বিরাট কোহলি।

চেন্নাইয়ের বিরুদ্ধে এখনও পর্যন্ত ৩২ টি ম্যাচ খেলেছেন বিরাট। করেছেন ১০৫৩ রান। পাঁচ বারের চ্যাম্পিয়নদের বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক আরসিবির প্রাক্তন নেতা। তবে শুক্রবার আর ৫ রান করলেই নতুন রেকর্ড গড়বেন বিরাট। এখনও পর্যন্ত ১০৫৭ রান করে এই রেকর্ডের মালিক শিখর ধাওয়ান। বিরাট আর ৫ রান করলে অনন্য এই রেকর্ডের মালিক হয়ে যাবেন তিনি।

এদিকে আজ হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে চড়ছে উত্তেজনার পারদ। এদিকে যেমন মহেন্দ্র সিং ধোনি, অন্যদিকে বিরাট কোহলির। দুই ক্রিকেটারের লড়াই দেখতে মুখিয়ে ক্রিকেট বিশ্ব। আইপিএল-এ জয় দিয়ে অভিযান শুরু করেছে চেন্নাই, আরসিবি। চেন্নাই যেমন হারিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সকে। তেমনই আরসিবি হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। তবে চেন্নাইয়ের বিরুদ্ধে পরিসংখ্যানটা অন্যরকম বিরাটদের। তাদের ঘরের মাঠে একটা ম্যাচেও হারাতে পারেননি কোহলিরা। সেই ধারা এবার ভাঙতে মরিয়া বেঙ্গালোর। এদিকে প্রথম ম্যাচে তিনি দলে ছিলেন না। তবে চেন্নাইয়ের বিরুদ্ধে নামছেন ভুবনেশ্বর কুমার। ভুবি এখন পুরোপুরি সুস্থ। এ কথা জানিয়েছেন আরসিবির হেডকোচ দীনেশ কার্তিক স্বয়ং। অনুশীলনে তাঁকে পূর্ণ গতিতে বোলিং করতে দেখা গিয়েছে। এই নিয়ে কার্তিক বলেন, “যতদূর জানি, ওর কোনও সমস্যা নেই ।“

আরও পড়ুন- ২০২৬-এর বিশ্বকাপে কি খেলবেন মেসি ? মুখ খুললেন আর্জেন্তাইন কোচ লিওনেল স্কালোনি

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...