Saturday, April 4, 2026

মুখ্যমন্ত্রীকে অক্সফোর্ডে হেনস্তার চেষ্টা, পথে প্রতিবাদে মহিলা তৃণমূল

Date:

Share post:

মহিলাদের নিয়ে বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের কটূক্তির প্রতিবাদে পথে নামল তৃণমূল মহিলা কংগ্রেস।শুক্রবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়। মিছিলের সর্বাগ্রে ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, স্মিতা বক্সি, কাউন্সিলর মীনাক্ষি গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য মহিলা নেতৃত্ব। তাদের দাবি, দিলীপের বিচার জনতার আদালতে করা হোক। ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে মিছিল শেষ হয়।

মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, দিলীপ ঘোষের মহিলাদের প্রতি কটূক্তি, অসম্মানের বিচার আমরা জনতার আদালতে দিলাম। জনতার চেয়ে বড় আদালত আর হয় না। মন্ত্রী শশী পাঁজা বলেন, দিলীপ ঘোষের মহিলা বিদ্বেষ,মহিলাদের প্রতি কটূক্তি এবং তাকে বিজেপির অন্যান্য নেতা নেত্রীদের সমর্থন করা প্রমাণ করে,মহিলাদের কোন চোখে দেখে বিজেপি। বাংলার মহিলারা তাদের কাছে আর কিছু প্রত্যাশা রাখে না। অক্সফোর্ডের কেলগ কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য রাখার সময় বাম এবং বিজেপির গুটি কয়েক সমর্থক বিশৃঙ্খলা সৃষ্টি করে তাকে অপমানিত করার চেষ্টা করে।এটা অশালীন। এই ঘটনার প্রতিবাদ ও তীব্র ধিক্কার জানাই আমরা।মুখ্যমন্ত্রী যেভাবে বাংলায় নারীর ক্ষমতায়ন, নারীদের উন্নয়ন করেছেন সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি এবং বামেদের মহিলাদের প্রতি এভাবে অপমান করার বিষয়টিকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং সেই নিয়েই আমরা সোচ্চার হয়ে পথে নেমেছি।

প্রসঙ্গত, সাংসদ থাকাকালীন দেওয়া টাকায় রাস্তার উদ্বোধন করতে সম্প্রতি খড়গপুর শহরে ৬ নম্বর ওয়ার্ডে যান দিলীপ ঘোষ। সেখানে তাকে স্থানীয় মহিলারা প্রশ্ন করেন, দাদা এত দিন কোথায় ছিলেন? সাংসদ থাকা অবস্থায় তো আপনাকে এক দিনের জন্যও দেখতে পাইনি। এখন আমাদের কাউন্সিলর রাস্তা তৈরি করে দেওয়ার পর আপনি এসেছেন? প্রশ্ন শুনেই মেজাজ হারান প্রাক্তন বিজেপি সাংসদ। মহিলাদের উদ্দেশে বলেন, আমি টাকা দিয়েছি। কারও বাপের টাকা নয়! যাও গিয়ে প্রদীপ সরকারকে জিজ্ঞেস করগে, যাও। এই কথা শুনে স্বভাবিক ভাবেই রেগে যান স্থানীয়রা। এক মহিলা সরাসরি বলেন, আপনি বাপ তুললেন কেন? আপনি সাংসদ ছিলেন। পাল্টা দিলীপকে বলতে শোনা যায়, শুধু বাপ নয়, চোদ্দোপুরুষ তুলব। এর পরেই চরম উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।

 

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...