Tuesday, June 23, 2026

সফল লন্ডন সফর সেরে কলকাতায় মুখ্যমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত উচ্ছ্বসিত কর্মী-সমর্থকদের

Date:

Share post:

সফল লন্ডন সফর সের শনিবার সন্ধেয় কলকাতা ফিরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। এই সফরে যে দুটি বিষয়ে মুখ্যমন্ত্রী জোর দিয়েছেন, তার একটি হল কলকাতা-লন্ডন সরাসরি বিমান পরিষেবা এবং কালকাতায় বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্য়ালয় অক্সফোর্ডের ক্যাম্পাস। ইতিমধ্যেই উড়ানের বিষয়ে পরিকল্পনা তৌরে করেছে বিট্রিশ এয়ারওয়াজ। একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া বিপুল লগ্নির প্রস্তাব হয়েছে। যাঁরা ইতিমধ্যে লগ্নি করেছেন, তাঁরা আরও লগ্নি করতে চাইছেন।

২২ মার্চ কলকাতা বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেওয়ার আগেই কলকাতার সঙ্গে সরাসরি লন্ডন উড়ানের প্রসঙ্গ তোলেন বাংলার মুখ্যমন্ত্রী। ভারতীয় হাইকমিশন থেকে শিল্পসভা- কলকাতা-লন্ডন (Kolkata-London) বিমান পরিষেবার এই আর্জি জানান মমতা (Mamata Bandopadhyay)। শিল্পসভাতে এক কদম এগিয়ে তিনি বলেন, “ব্রিটিশ এয়ারওয়েজকে বিনীত অনুরোধ। যাঁরা প্রথম আসবেন, তাঁদের জ্বালানিতে ছাড় দেব। অন্ডালে গ্রিন এয়ারপোর্ট চালু হয়েছে। একটাও সিট খালি থাকবে না। আমরা প্রতিদিন সমস্যার সম্মুখীন হচ্ছি।” সপ্তাহে অন্তত দুদিন সরাসরি কলকাতা-লন্ডন উড়ান চালু করুক ব্রিটিশ এয়ারওয়েজ।

বৃহস্পতিবার, কেলগ কলেজের ভাষণে কলকাতায় অক্সফোর্ডের ক্যাম্পাস করার আবেদন জানান মুখ্যমন্ত্রী। কলকাতা থেকেই ভারতে অক্সফোর্ডের ক্যাম্পাস শুরু করার অনুরোধ করেন তিনি। তাঁর কথায়, “আমাদের পড়ুয়ারা সব সময় তৈরিই রয়েছে।“ করার আবেদন জানান মমতা। ফেরা দিন সকালে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, এই দুই লক্ষ্য পূরণ করিয়েই ছাড়ব।

মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী কুণাল ঘোষ জানান, কলকাতা বিমানবন্দরে জানান, সফল লন্ডন সফর। বিপুল লগ্নির প্রস্তাব এসেছে। শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া বিপুল লগ্নির প্রস্তাব হয়েছে। যাঁরা ইতিমধ্যে লগ্নি করেছেন, তাঁরা আরও লগ্নি করতে চাইছেন। আই-টি, উৎপাদন, সংস্কৃতি ক্ষেত্রে লগ্নি হয়েছে। লন্ডনে যে পরিমাণ ওখানকার বাসিন্দা ও প্রবাসীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়েছেন, সেটা যে কোনও ভারতবাসীর কাছে গর্বে- মন্তব্য কুণালের।

এদিন মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে বিপুল সংখ্যাক তৃণমূল কর্মী-সমথর্ক বিমানবন্দরের সামনে হাজির ছিলেন। মুখ্যমন্ত্রীর বিমানবন্দর থেকে বেরোতেই তাঁর নামে জয়ধ্বনি দেওয়া হয়। হাজির ছিলেন আইএনটিটিইউসি-র কর্মী-সমর্থকরাও।
আরও খবরঅশান্তি পাকিয়েও লাভ হল না বিজেপির, কাঁথি কৃষি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে সব আসনেই জয়ী তৃণমূল

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...